Wednesday, 18 June 2014

ভারতের এক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিজেপি দফতরের বাইরে কংগ্রেস মহিলা কর্মীদের বিক্ষোভ

কলকাতা প্রতিনিধিঃ ভারতের এক  মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মন্ত্রীসভা সভা থেকে তাকে ইস্তফার ভাবিতে সরব হয়েছে। কংগ্রেসীরা। দলের মহিলা সংগঠন বুধবার বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে। এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। অভিযুক্ত ওই মন্ত্রী রাজস্থানের সাংসদ, নিহালচাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরই তাঁর ইস্তফার দাবিতে চাপ বাড়াতে শুরু করেছে কংগ্রেস৷ কয়েকদিন আগেই জয়পুরে নিহালচাঁদ সহ আরও ১৬ জনের বিরুদ্ধে   ধর্ষণের অভিযোগ দায়ের করেন ২৪ বছরের এক বিবাহিতা মহিলা৷ অভিযোগের প্রেক্ষিতে আদালতও নিহালচাঁদকে হাজিরার নির্দেশ দেয়৷ ২০১১-য় দায়ের করা এফআইআরে ওই মহিলা অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী নিহালচাঁদ-সহ আর কয়েকজন বন্ধু তাঁকে ধর্ষণ করেন। অভিযোগকারিণীর পরিবার ঘটনার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিহালচাঁদকে সরানোর আর্জি জানিয়েছেন৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারিনী দাবি করেন, তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে নিহালচাঁদকে অবিলম্বে বরখাস্ত করারও দাবি জানান।
এদিন নিহালচাঁদের ইস্তফার দাবি জানিয়ে কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী শোভা ওঝার নেতৃত্বে দিল্লির অশোকা রোডে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডও ভেঙে ফেলার চেষ্টা করেন। কংগ্রেসের মুখপাত্র পিসি চাকো বলেছেন, এটা খুবই লজ্জার বিষয় যে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগে আদালতে সমনপ্রাপ্ত একজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও রয়ে গিয়েছেন। শোভা ওঝার দাবি, যতক্ষণ নিহালচাঁদ মন্ত্রী থাকবেন ততক্ষণ ওই মহিলার ওপর চাপ বাড়তেই থাকবে। উল্লেখ্য ,মোদি সরকারে নিহালচাঁদই রাজস্থান থেকে একমাত্র মন্ত্রী।

No comments:

Post a Comment