Monday, 30 June 2014

প্রকাশ্য জনসভায় বিরোধীদের ধর্ষণের হুমকি দিলেন তৃণমূল সাংসদ তাপস পাল

কলকাতা প্রতিনিধিঃ বাংলা সিনেমার এক বিখ্যাত অভিনেতা এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পাল বিরোধীদের প্রকাশ্যে গুলি করার এবং লোক পাঠিয়ে ধর্ষণ করানোর হুমকি দিলেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের সমালোচনার ঝড় উঠেছে। নিন্দা করছেন দলের নেতারাও।

সোমবার নদিয়া জেলার চৌমাহা গ্রামে বিরোধীদের গুলি করার হুমকি দিয়েছেন তৃণমূল এই অভিনেতা-সাংসদ। দিলেন মহিলাদের ধর্ষণের হুমকিও। তাপস পাল বললেন, তিনি চন্দননগরের ছেলে। অনেক রংবাজি করেছেন। বেগরবাই করলেই বিরোধীদের গুষ্ঠিশুদ্ধু নিকেশ করে দেবেন। শুধু তাই নয়, বাড়ি বাড়ি ঢুকে, ছেলে পাঠিয়ে ধর্ষণের হুমকি দিলেন তিনি। 

বীরভূম জেলার বিধায়ক মণিরুল ইসলাম এবং সেখানকার জেলা সম্পাদক অণুব্রত মণ্ডলের পর তাপস পাল রি ভাবে প্রকাশ্যে মস্তানি করল। কৃষ্ণনগরের সাংসদ প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন ``আমি প্রচুর মস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি, ...আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিআইএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পরে আমি ছেড়ে কথা বলব না। বাড়ি, বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনও সিপিএম হাত দেয় তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়ি, ঘর জ্বালিয়ে দেব।`` 
লোকসভা ভোটের প্রচারের সময়ও বিরোধীদের প্রতি অশ্লীল মন্তব্য করেছিলেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ। এবার নিজেই তাঁর অশ্লীলতার সীমাকে ছাপিয়ে গেলেন। এর আগে এ রাজ্যে কোনও রাজনৈতিক নেতা সরাসরি ধর্ষণের হুমকি দেননি। যে দলের সাংসদ তাপস পাল সেই দলের শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা যে দলের সুপ্রিমো সেই দলের সাংসদ কী ভাবে ধর্ষণের প্ররোচনা দেন সেই নিয়েই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে।

No comments:

Post a Comment