কলকাতাঃ মুম্বইয়ের পারেল এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নি-কাণ্ডের ঘটনা ঘটল৷ দমকলের ছ’টি ইঞ্জিনের সাহায্যে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ পারেল এলাকায় এলফিনস্টোন স্টেশনের কাছে নমন টাওয়ার নামক বহুতলটিতে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস৷ অগ্নি-কাণ্ডের সময় বহুতলটির অফিসগুলিতে লোক থাকায় তাঁরা আটকে পড়েছেন৷ নমন টাওয়ারের ছাদে সাতজনকে উদ্ধারের আর্তি জানাতে দেখতে পাওয়া গিয়েছে৷ তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিএমসির বিপর্যয় মোকাবিলাবাহিনী ও দমকলবাহিনী৷স্থানীয়রা জানিয়েছেন, এদিন বিকেল ৫.২০ মিনিটে নমন টাওয়ার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ দমকলে খবর দিলেও, প্রায় আধ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী৷ জানা গিয়েছে, বহুতলের আটতলায় ঝালাই কাজ চলছিল৷ সেখান থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা দমকলের
No comments:
Post a Comment