কলকাতা: ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জাল ছিঁড়ে বেরিয়ে এসে অন্য পুরুষকে বিয়ে করতে চেয়েছিলেন দিদি৷অথচ ভাই বিশ্বজিৎ মণ্ডল চেয়েছিলেন নিজের মাসতুতো দিদি রিনাকে বিয়ে করে তাঁর সঙ্গেই সংসার পাততে৷ তারই শোধ তুলতে সোমবার নৃশংসভাবে কালীঘাট রোডের বাড়িতে দিদিকে খুন করে সে৷এরপর আত্মঘাতী হয় ভাই বিশ্বজিৎ৷ পুলিশ সূত্রে জানাগিয়েছে, এদিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মৃতা রিনার মাথায় ভারী বস্তু দিয়ে একাধিক আঘাত করার পর তাঁকে গলা টিপে খুন করা হয়৷ এরপর মুখে বালিশ চেপে শ্বাসরুদ্ধ করে করা হয়৷ বুকে প্রচণ্ড জোরে আঘাতের ফলে ভেঙে গিয়েছে রিনার পাঁজরের হাড়৷ মৃতা যে যৌনসঙ্গমে অভ্যস্ত ছিলেন, তারও প্রমাণ মিলেছে ময়নাতদন্তে৷ এরপর আত্মহত্যা করে বিশ্বজিৎ৷ রিনার দেহের পাশে পড়ে ছিল কাঁচি ও লিউকোপ্লাস্ট৷ সেগুলি দিয়ে বিশ্বজিত্ বন্ধ করেছিলেন বাড়ির দুই ডোবারম্যান রোজ ও ডায়নার মুখ৷ তাদের চার পা বেঁধে ফেলে রেখেছিলেন ঘরের কোণায়৷ সম্ভাবত, রিনাকে খুন ও নিজে আত্মহত্যা করার সময় যাতে বিশাল দুই কুকুর চিৎকার করে বাধা না দেয়৷ যদিও পাগটিকে ছেড়ে রাখা হয়েছিল৷ দিদি রিনাকে খুনের পর কাগজে বড় বড় অক্ষরে সুইসাইড নোট লেখে ওই যুবক৷ নোটে লেখা ছিল, ‘রিনা, তোমার জন্যই আত্মহত্যা করছি৷ তুমি আমায় প্রেমের জালে জড়িয়েছ৷ তাই আমি তোমায় শাস্তি দিলাম৷’ নোটে দায়ী করা হয়েছে রিনার প্রেমিককে, যাঁকে বিয়ে করে মুর্শিদাবাদে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিনা৷ রিনার এক বান্ধবী, যাঁর বিয়ে হয়েছে মুর্শিদাবাদে, তাঁকেও অপছন্দ ছিল বিশ্বজিতের৷ কারণ, তিনিও বিশ্বজিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুর্শিদাবাদে চলে যেতে বলতেন রিনাকে৷ জানা গিয়েছে, মঙ্গলবারই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন রিনা৷ কালীঘাট রোডে পৈতৃক বাড়িটি রিনা বিক্রি করার বিষয়ও ভেবেছিলেন৷
প্রসঙ্গত, রিনার মা-বাবার মৃত্যুর পর ওই বাড়িতে স্বামী ও ছেলেকে নিয়ে রিনার সঙ্গে থাকতে শুরু করেন তাঁর মাসি অর্থাৎ বিশ্বজিতের মা মহারানি মণ্ডল৷ বছর সাতেক আগে রিনার বিয়ে হলেও স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না৷ বাড়িতেই কুকুরের ‘ব্রিডিং’য়ের ব্যবসা শুরু করেছিলেন বিশ্বজিৎ ও রিনা৷ তাই বাড়িতেই একসঙ্গে থাকতেন দু’জন৷ বিশ্বজিতের মা ও বাবা কাজে বেরিয়ে যেতেন৷ সারাদিন একসঙ্গে থাকার ফলেই দিদি ও ভাইয়ের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ৷ ময়নাতদন্তে প্রমাণ মিলেছে যে, রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁর গর্ভপাতও হয়েছিল৷ মাসতুতো ভাই বিশ্বজিৎই তাঁর থেকে আট বছরের বড় দিদি রিনার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য দায়ী কিনা তার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা৷
No comments:
Post a Comment