Tuesday, 21 February 2017
প্রেম করার অপরাধে নগ্ন করে ঘোরাল গ্রামের লোকজন
পুলিশ সূত্রের খবর, দোষীদের গ্রেপ্তার করতে মঙ্গলবার গভীররাতে সংশ্লিষ্ট গ্রামে অভিযান চালায় পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্য পাঁচ অভিযুক্ত পলাতক। গতকাল আদালতে তোলা হলে ধৃতদের বিচারবিভাগীয় হেপাজত দিয়েছেন বিচারক।
![]() |
| নগ্ন করে গ্রামে ঘোরানো হচ্ছে যুগলকে |
জানা গেছে, বছর ২৩-র দেওলা সম্প্রদায়ের গৃহবধূর সঙ্গে বছর ২৫-র আদিবাসী যুবক বাহাদুর ভীলের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সপ্তাহখানেক আগে দু’জন পালিয়ে যাওয়াতেই বিপত্তি। সোমবার ওই গৃহবধূর বাড়ির লোকজন দু’জনকেই পাশের গ্রাম মাউদিপাড়া থেকে ধরে আনে। এরপর দেওলা উপজাতি পরিষদ বা তাদের স্থানীয় পঞ্চায়েতের বিচারে অপরাধীদের শাস্তির নিদান দেওয়া হয়। যুগলকে বেধড়ক মারধরের পরে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়।
এই দৃশ্য দেখার জন্য গ্রামে উৎসাহী জনতার ভিড় জমেছিল। তাদের মধ্যে থেকেই কেউ একজন গোটা দৃশ্যটি ক্যামেরাবন্দি করে। তারপর গত মঙ্গলবার ভিডিওটি সোশাল মিডিয়ায় ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করতে আসরে নামে পুলিশ।
ওয়ার্ল্ড টুরে যাচ্ছেন বিপাশা
১৪ বছর পর আবার বিশ্ব ভ্রমণে যাচ্ছেন বিপাশা বসু ও সলমান খান। এবছর এপ্রিল-মে মাস নাগাদ দা-বাং টুরে বেরোচ্ছেন সলমান। সেই টুরেই অংশ নিচ্ছেন বিপাশা।
এর আগেও বিপাশা ও সলমান ওয়ার্ল্ড টুরে গিয়েছিলেন। ২০০৩ সালে একসঙ্গে ওয়ার্ল্ড টুর করেছিলেন তাঁরা। তবে এবার বিপাশা অনেক বেশি এক্সাইটেড। তিনি জানিয়েছেন, আবার সলমানের সঙ্গে বিশ্ব পরিভ্রমণে যেতে পেরে তিনি আপ্লুত। সেবার কনসার্টগুলো খুব বড় করে উদযাপিত হয়েছিল। এটাও ততটাই বড় হবে বলে আশা বিপসের।
তিনি বলেছেন, “অস্ট্রেলিয়ার মেলবার্ন, সিডনি এবং নিউজ়িল্যান্ডের অকল্যান্ডেই শুধু আমি যাচ্ছি না। মালয়েশিয়া ও হংকংয়েও যাব।” তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে যেগুলি চার্টবাস্টারের প্রথমের দিকে ছিল, সেগুলি পারফর্ম করতে চান
বিপাশা।
সলমান সম্পর্কে তিনি বলেন, “সলমান ও আমি অনেকদিন ধরেই বন্ধু। আমি ওর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। আমাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো।”
সলমান সম্পর্কে তিনি বলেন, “সলমান ও আমি অনেকদিন ধরেই বন্ধু। আমি ওর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। আমাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো।”
১০ কোটি জরিমানা না দিলে আরও ১৩ মাস জেলে থাকতে হবে শশীকলাকে
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্ট শশীকলাকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ কোটি টাকার জরিমানাও করেছে।
এই টাকা না দিতে পারলে আরও ১৩ মাস জেলে থাকতে হবে।
বেঙ্গালুরু জেল সুপার কৃষ্ণকুমার একথা জানিয়েছেন।
জেল সুপার জানিয়েছেন জেলে অন্যান্য বন্দীদের মতোই একই ধরনের আচরণ করা হচ্ছে শশীকলার সঙ্গেও।
টলিউডের সবচেয়ে বেশি সার্চড অভিনেত্রী হলেন কোয়েল
এই মুহুর্তে সবচেয়ে বেশি সার্চড নায়িকারা হলেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও নুসরত জাহান।
এই পাঁচ নায়িকার মধ্যে ধারাবাহিক ভাবে অপেক্ষাকৃত বেশি সার্চ হয়েছে শ্রাবন্তীকে নিয়ে।
তবে গত এক বছর ও গত পাঁচ বছরের সার্চ ট্রেন্ডসে কোয়েল বাকি বাঙালি নায়িকাদের পিছনে ফেলে দিয়েছেন।
Monday, 20 February 2017
বাংলা ছবির টানে কলকাতা ফিরছেন রাইমা
বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান। টলিউডে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। কিন্তু ভাল অফারের হাতছানিতে পাড়ি দিয়েছিলেন মুম্বই। 'বলিউড ডায়েরিজ'-এর পর ফের '২০০৬ বারাণসী' ছবিতে দেখা যাবে রাইমা সেনকে। কিন্তু আবার ঘরে ফিরছেন তিনি। ফিরছেন ভাল বাংলা ছবির টানে।
রাইমা জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এমন চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। তাঁর কথায়, "ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়েছিল। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমি প্রধান ভূমিকায় অভিনয় করছি। এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি।
বলিউড বা টলিউড সব জায়গাতেই ভাল ছবি করতে চেয়েছি আমি। আর এখন বলিউডে নানা রকম কাজ হচ্ছে। আর মেনস্ট্রিম ঘরানার সঙ্গেও আমার কোনও বিরোধ নেই। ফলে আরও ভাল সুযোগ পাব বলে আশা করছি।"
প্রয়াত অভিনেতা ওম পুরীর সঙ্গে এই ছবিতে তাঁর কোনও দৃশ্য নেই। তা নিয়ে রাইমার আক্ষেপ রয়েছে। '২০০৬ বারাণসী' পরিচালনা করেছেন আর্যমান কেশু। রাইমা ছাড়াও এতে রয়েছেন রাহুল দেব, রবি কিষণ। সব কিছু ঠিক থাকলে চলতি বছর এপ্রিল-মে মাস নাগাদ মুক্তি পাবে ছবিটি।
কর্ণের হাত ধরে আনারকলির সাজে প্রথম আত্মপ্রকাশ করলেন স্বরা ভাস্কর
'রঞ্ঝনা'য় সোনম কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন স্বরা ভাস্কর। এ বার আর কোনও পার্শ্ব চরিত্র নয়, নায়িকা হিসাবেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন স্বরা। তারই নতুন লুকে চমকে দিলেন 'রঞ্ঝনা'র বিন্দিয়া।
সামনেই মুক্তি পাবে অবিনাশ দাসের 'আনারকলি অব আরাহ'। মুক্তি পেয়েছে সেই ছবির ফার্স্ট লুক। ডিগ্ল্যাম পার্শ্বচরিত্র থেকে এক লাফে গ্ল্যামারাস আনারকলির লুকে চমক দিয়েছেন স্বরা ভাস্কর। তবে চমকের এখানেই শেষ নয়। নায়িকা হিসাবে নিজের প্রথম ছবিতেই পাশে পেয়েছেন খোদ কর্ণ জোহরকেও।
এ দিন নিজেই ছবির দু'টি পোস্টার টুইট করেন কর্ণ। সঙ্গে স্বরার উদ্দেশে লেখেন শুভেচ্ছাবার্তাও।
প্রথম পোস্টারে চেনা আনারকলি ঘাঘড়া, চড়া মেকআপ আর পরিচিত ঠুমকায় নজর করেছেন স্বরা।
পরের পোস্টারটিও অন্যরকম। সাইকেলের উপর আনারকলির সাজে বসে আছেন স্বরা। পাশের বাড়ির জানলা থেকে তাঁকে অবাক চোখে দেখছেন এক অত্যুত্সাহী।
ছবিতে স্বরা ভাস্কর ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠী। প্রিয়া কপূর এবং সন্দীপ কপূরের প্রযোজনায় 'আনারকলি অব আরাহ' মুক্তি পাবে ২৪ মার্চ।
Subscribe to:
Posts (Atom)

















