Wednesday, 8 February 2017

ভ্যালেন্টাইনস্ ডে-র আগে রুক্মিণীকে কী উপহার দিলেন দেব?


দেব আর রুক্মিণীর সম্পর্কের সংজ্ঞাটা ঠিক কী? তাঁরা কি শুধুই বন্ধু? আসলে এ প্রশ্নের উত্তর নিয়ে বহু জল্পনা ওড়ে টলিউডের বাতাসেতবে তাঁদের সম্পর্কটা যে বন্ধুত্ব থেকে কিছুটা বেশি তা স্বীকার করে নেন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক বহু মানুষএ বার সেই জল্পনাতেই যেন সিলমোহর পড়লকারণ টলি পাড়ার বিভিন্ন সূত্র বলছে, ভ্যালেন্টাইনস্ ডে-র আগে রুক্মিণীকে একটি বিশেষ উপহার দিয়েছেন দেবআর সেটা নাকি একটা হিরের আংটিতবে গিফটা ভ্যালেন্টাইনস্ ডে-র জন্যই কিনা তা অবশ্য জানা যায়নি
শোনা যাচ্ছে, ওই আংটির দাম নাকি ৮ লক্ষ টাকা
ইদানীং প্রায় সব সময়ই সেটা হাতে পরে থাকছেন রুক্মিণীএর আগে দেব তাঁকে একটি বহুমূল্য গাড়িও উপহার হিসেবে দিয়েছিলেন বলে শোনা গিয়েছিল

মডেলিং জগতের পরিচিত মুখ রুক্মিণী অভিনয়ে ডেবিউ করছেন রাজ চক্রবর্তী পরিচালিত 'চ্যাম্প' ছবিতেসেখানে দেবের সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন তিনিসব মিলিয়ে ভ্যালেন্টাইনস্ ডে-তে তাঁদের দিকে নজর রাখবেন অনুগামীরা


No comments:

Post a Comment