Monday, 20 February 2017

কর্ণের হাত ধরে আনারকলির সাজে প্রথম আত্মপ্রকাশ করলেন স্বরা ভাস্কর


'রঞ্ঝনা'য় সোনম কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন স্বরা ভাস্করএ বার আর কোনও পার্শ্ব চরিত্র নয়, নায়িকা হিসাবেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন স্বরাতারই নতুন লুকে চমকে দিলেন 'রঞ্ঝনা'র বিন্দিয়া
সামনেই মুক্তি পাবে অবিনাশ দাসের 'আনারকলি অব আরাহ'মুক্তি পেয়েছে সেই ছবির ফার্স্ট লুকডিগ্ল্যাম পার্শ্বচরিত্র থেকে এক লাফে গ্ল্যামারাস আনারকলির লুকে চমক দিয়েছেন স্বরা ভাস্করতবে চমকের এখানেই শেষ নয়নায়িকা হিসাবে নিজের প্রথম ছবিতেই পাশে পেয়েছেন খোদ কর্ণ জোহরকেও


এ দিন নিজেই ছবির দু'টি পোস্টার টুইট করেন কর্ণসঙ্গে স্বরার উদ্দেশে লেখেন শুভেচ্ছাবার্তাও
প্রথম পোস্টারে চেনা আনারকলি ঘাঘড়া, চড়া মেকআপ আর পরিচিত ঠুমকায় নজর করেছেন স্বরা
পরের পোস্টারটিও অন্যরকমসাইকেলের উপর আনারকলির সাজে বসে আছেন স্বরাপাশের বাড়ির জানলা থেকে তাঁকে অবাক চোখে দেখছেন এক অত্যুত্‍সাহী
ছবিতে স্বরা ভাস্কর ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠীপ্রিয়া কপূর এবং সন্দীপ কপূরের প্রযোজনায় 'আনারকলি অব আরাহ' মুক্তি পাবে ২৪ মার্চ


No comments:

Post a Comment