Wednesday, 8 February 2017

স্কার্ট খুলিয়ে ছাত্রীদের দৌড় করালেন শিক্ষিকা! উত্তর প্রদেশের এই ঘটনায় তাজ্জব দেশ


ভোটের আবহে উত্তর প্রদেশের এই ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছেযদিও, অভিযোগ অস্বীকার করেছেন স্কুল অধ্যক্ষা
শিক্ষিকা বাড়ি থেকে সংস্কৃত শ্লোক মুখস্থ করতে বলেছিলেন অষ্টম শ্রেণির ছাত্রীদেরকিন্তু, পরের দিন ক্লাসে ১৫ জন ছাত্রী শ্লোক বলতে পারেনিপড়া না পারার শাস্তি হিসাবে ওই ছাত্রীদের ক্লাসের বাইরে নিল-ডাউন করে রাখেন শিক্ষিকাঅভিযোগ, এতেও শিক্ষিকা সন্তুষ্ট হননিএরপর তিনি ছাত্রীদের 'মুর্গা' শাস্তি দেনকিন্তু, এতকিছুর পরেও শিক্ষিকার নাকি শাস্তির মাত্রা বাড়িয়েই যেতে থাকেনদু'দফা শাস্তির পর এবার তিনি ১৫ জন ছাত্রীকে স্কার্ট খুলে স্কুলের ময়দানে দৌড়াতে নির্দেশ দেনছাত্রীরা বিনা স্কার্টেই শুধু জামা পড়ে মাঠে দৌড়য়

স্কার্ট খুলে দৌড়ের শাস্তি যথেষ্টই অপমানিত বোধ করে ছাত্রীরাতারা বাড়িতে ফিরে সমস্ত খুলে বলেআর এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে এই খবরমারাত্মক এই ঘটনায় এখন উত্তাল উত্তর প্রদেশের শোণভদ্র জেলার আনপাড়াজানা গিয়েছে, এই ঘটনাটি আনপাড়ার ইলেক্ট্রিসিটি বোর্ড জুনিয়র হাইস্কুল ফর গার্লস-এরঅভিযুক্ত শিক্ষিকার নাম মীনা সিংহ বলে জানা গিয়েছেতিনি আবার ওই স্কুলেরই অধ্যক্ষা
অভিযুক্ত শিক্ষিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং অভিযোগকারী ছাত্রীদেরকে মিথ্যুক বলেছেনযদিও, ব্লক শিক্ষা আধিকারিক দীলিপ কুমার জানিয়েছেন, ঘটনা জানাজানি হতেই মীনা সিংহকে সাসপেন্ড করা হয়েছে


No comments:

Post a Comment