বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকে দিল্লি৷ রাজনীতি থেকে অর্থনৈতিক ক্ষেত্রে বহু ঘটনার সাক্ষী থাকে রাজধানী৷ কিন্তু এসব ছাড়াও আর এক ক্ষেত্রে দিল্লি বরাবর উঠে আসে খবরের শিরোনামে৷ ধর্ষণের ঘটনা এই শহরে যেন রোজই ঘটে চলেছে৷
আবারও ধর্ষণের ঘটনায় দিল্লিতে গ্রেপ্তার এক ব্যক্তি৷ একাধিকবার ধর্ষণকাণ্ডে জড়িয়েছে তার নাম৷ ৪০ বছরের এই অভিযুক্তকে সিরিয়াল রেপিস্ট আখ্যা দিয়েছে পুলিশ৷
সোমবার দিল্লির রোহিনী অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয় এই অভিযুক্তকে৷ পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখনও সে শ্লীলতাহানি করতেই উদ্যত হয়েছিল৷ একটি চার বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালাতে গেলে, বিষয়টি পুলিশের নজরে আসে৷ তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ৷
No comments:
Post a Comment