Tuesday, 7 February 2017

এই বাঙালির হাত ধরেই কি বলিউডে ফিরছেন আশা ভোঁসলে?

২০১৩ সালে ‘মাই’ সিনেমার পর আর কোনও ছবিতে আশা ভোঁসলের গলা শোনা যায়নিপ্রায় চার বছর তিনি বলিউড থেকে দূরে রেখেছেন নিজেকেকিন্তু সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের একটি টুইটে নতুন করে শুরু হয়েছে জল্পনাতবে কি বলিউড ফের শুনতে পাবে ভারতীয় সঙ্গীতের এই লিভিং লেজেন্ডকে? হতেই পারে, সৃজিতের বলিউড ডেবিউ ‘বেগম জান’-এ শোনা যেতে পারে আশাজীর গলা

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৃজিত জানিয়েছেন, “সুরকার অনু মালিকের সঙ্গে কথা হচ্ছিলবেগমজান ছবিতে বিদ্যা বালন একজন লখনউয়ের পতিতার চরিত্রে অভিনয় করছেনআমরা চাই ছবির মিউজিকে মুজরার এসেন্সটা রাখতেযে গান উমরাওজানের নস্টালজিয়া উসকে দেবেআর সেক্ষেত্রে আশাজি আমাদের সঙ্গে থাকলে খুব ভাল হয়যদিও সেটা সম্ভব কি না এখনই বলতে পারছি না।”
সম্প্রতি নিজের টুইটার পেজে আশা ভোঁসলের সঙ্গে বিদ্যা বালনের একটি ছবি পোস্ট করেন সৃজিতসঙ্গে লেখা, “#BegumJaan with her voice’’ছবিটি পোস্ট হতেই শুরু হয় জল্পনা, বেগমজানের লিপে কী তবে শোনা যাবে আশা ভোঁসলেকে?  পাকা খবরের জন্য এখনও খানিকটা অপেক্ষা করতে হবে সিনেপ্রেমীদেরআর যদি তা সম্ভব হয়, তবে আশাজিকে বলিউডের গানের দুনিয়ায় ফেরানোর কৃতিত্ব থাকবে এক বাঙালির দখলেই


No comments:

Post a Comment