Monday, 6 February 2017

দাঁত না মাজায় চার বছরের শিশুর পেটে লাথি মারলেন মা, তার পরে...

শিশুটির মা জানান, দাঁত ব্রাশ না করায় মেয়ের পেটে সজোরে লাথি মেরেছিলেন তিনিআর সেই আঘাত সইতে না পেরেই মৃত্যু হয়েছে ছোট্ট শিশুটির
জরুরি পরিষেবা চেয়ে ফোন করেছিলেন এক মাআতঙ্কিত গলায় জানিয়েছিলেন, স্নান করতে গিয়ে বাথটাবের মধ্যে মুখ থুবড়ে পড়ে গিয়েছে চার বছরের মেয়েসংজ্ঞা হারিয়ে ফেলেছে সে
উদ্ধারকারী দল এসে হাসপাতালে নিয়ে গেলেও শিশুটির প্রাণ বাঁচানো যায়নিকারণ, তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিলআর তা থেকেই সন্দেহ হয় পুলিশেরশেষ পর্যন্ত শিশুটির মাকে জেরা করে পুলিশ যে তথ্য পেল, তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তদন্তকারীরাওশিশুটির মা জানান, দাঁত ব্রাশ না করায় মেয়ের পেটে সজোরে লাথি মেরেছিলেন তিনি
আর সেই আঘাত সইতে না পেরেই মৃত্যু হয়েছে ছোট্ট শিশুটির

গত ২৬ জানুয়ারি অমানবিক এই ঘটনাটি ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডেজেরায় হার্নান্ডেজ রিভাস নামে ২০ বছর বয়সি ওই মা জানায়, ব্রাশ না করায় ছোট্ট মেয়ের পেটে লাথি মেরেছিল সেটাল সামলাতে না পেরে শিশুটি দেওয়ালে ধাক্কা খেয়ে মেঝের উপরে পড়ে যায়মায়ের বয়ান অনুযায়ী, তখনই বেশ ঝিমিয়ে পড়েছিল শিশুটিএর পরে সে বাথরুমে ঢোকার পরেই জোরে একটি আওয়াজ শুনতে পান ওই মহিলাদরজা খুলে দেখে, স্নান করতে করতেই বাথটাবের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে শিশুটিএর পরেই জরুরি পরিষেবা সংক্রান্ত নম্বরে ফোন করে সাহায্য চায় সে
কিন্তু শেষ পর্যন্ত মায়ের আসল রূপটি ধরা পড়ে গেলতার বিরুদ্ধে আমেরিকার আইন অনুযায়ী শিশুর উপরে অত্যাচারের বিভিন্ন ধারায় অভিযোগ এনে গ্রেফতার করেছে পুলিশ


No comments:

Post a Comment