Wednesday, 8 February 2017

বাঁ হাতের শিরা কাটা, গলায় ফাঁস, উধাও প্রেমিক, রহস্য মৃত্যু অভিনেত্রীর


মাঝবয়সি এক ব্যক্তির প্রেমে পেড ঘর ছেেডছিলেন উঠতি নায়িকামা-বাবার বাডি ছেেড বেরিয়ে ফ্ল্যাট ভাডা নিয়েছিলেন মিনিট দশেক দূরত্বে, এক অভিজাত আবাসনেথাকতেন একাইমঙ্গলবার দেখা করতে গিয়ে মা দেখলেন, ফ্ল্যাটের সিলিং থেকে ঝুলছে মেয়ের দেহটলিউেডর ওই নতুন অভিনেত্রীর এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছেকুয়াশা ঘন হয়েছে এ দিন থেকেই তাঁর প্রণয়ীর খোঁজ না-মেলায়
গরফা থানার পুলিশ জানায়, মৃত অভিনেত্রীর নাম বিতস্তা সাহা (২৮)মঙ্গলবার বিকেলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ই এম বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনের একতলায় এক কামরার ফ্ল্যাট থেকেবিতস্তার বাঁ হাতের শিরা কাটা ছিলরক্তাক্ত ছিল দেহটি
প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনাকিন্তু প্রশ্ন আর সংশয়ের খটকাও আছেগলায় ফাঁসই যদি দেওয়া হবে, হাতের শিরা কাটা কেন? হাতের শিরাই যদি কাটা হল, ফাঁসে ঝোলার ঘটনাটা ঘটল কী ভাবে? আত্মহত্যার ঘটনা হয়ে থাকলে নায়িকা একা গলায় ফাঁস দিলেন এবং হাতের শিরা কাটলেন কী করে? জবাব খুঁজছেন তদন্তকারীরা

বাডি ছাডলেও বিবাহবিচ্ছিন্না মায়ের কাছে যাতায়াত ছিল বিতস্তারকিন্তু গত শনিবার থেকে মেয়ের সঙ্গে পরিবারের যোগাযোগ আচমকাই বিচ্ছিন্ন হয়ে যায়মেয়ের কোনও খোঁজ না-পেয়ে এ দিন বিকেল সোড ৫টা নাগাদ তাঁর ফ্ল্যাটে যান মা গীতাদেবীপ্রথমে কলিং বেল বাজান
ডাকাডাকি-হাঁকাহাঁকি করেনতার পরে ধাক্কাধাক্কি সত্ত্বেও দরজা খোলেনিতখন আবাসনের কেয়ারটেকারকে বিষয়টি জানান তিনিতার পরে খবর দেওয়া হয় গরফা থানায়পুলিশ এসে দরজা ভাঙেদেখা যায়, গলায় ওডনার ফাঁসে ঝুলছেন নায়িকাপ্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, অন্তত ২৪ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে তাঁর
গীতাদেবী জানান, গত শনিবার থেকে মেয়ে ফোন ধরেননিতাই এ দিন তিনি গিয়েছিলেন একমাত্র মেয়ের সঙ্গে দেখা করতে। ''এক বিবাহিত ব্যক্তির প্রেমে পেড বাডি ছেেডছিল মেয়েকিন্তু এ দিন থেকে ওই ব্যক্তির খোঁজ নেইউনি গা-ঢাকা দিয়েছেন,'' বলেন গীতাদেবী
বিতস্তার আত্মীয়স্বজন জানান, 'বাঞ্ছা এল ফিরে' এবং 'বাঘিনী' নামে দু'টি ছবিতে অভিনয় করেছিলেন বিতস্তাধীরে ধীরে টলিউেড পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা করছিলেনকী করে ওই মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে বিতস্তার যোগাযোগ হয়েছিল, তা তারা জানে না বলেই দাবি পরিবারেরওই অভিজাত আবাসনের কাছেই পি মজুমদার রোেড থাকেন বিতস্তার মা
পুলিশের অনুমান, প্রেমঘটিত জটিলতার জেরেই বিতস্তা আত্মহত্যা করেছেনসোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন পোস্ট খতিয়ে দেখে সেই ধারণা জোরালো হয়েছে তদন্তকারীদেরতাঁরা জানান, কয়েকটি পোস্ট থেকে বোঝা যাচ্ছে, প্রণয়-দ্বন্দ্বের কারণে বিতস্তা অবসাদে ভুগছিলেনসোশ্যাল মিডিয়ায় মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনিপোস্টগুলির বেশ কয়েকটি বিশেষ এক জনের উদ্দেশেই লেখা বলে তদন্তকারীরা জানান


No comments:

Post a Comment