Tuesday, 7 February 2017

কলকাতা নাইটরাইডার্সের দামি পাঁচ ক্রিকেটার কারা? তাঁদের পেতে কত খরচ হয়েছে?

কলকাতা নাইটরাইডার্স তারকা প্রথার অবসান ঘটিয়েছেতারকা পিছনে না ছুটে কার্যকরী ক্রিকেটার দলে নিয়েছে কেকেআরতাই বলে যে টাকা খরচ করেনি, তা নয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম তিনটি সংস্করণে শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্সের পারফরম্যান্স একেবারেই আহামরি ছিল নাপ্রথম তিনটি মরশুমের কোনওটিতেই নক আউট পর্বে পৌঁছতে পারেনি কেকেআরসাফল্য পেতে মরিয়া কেকেআর ২০১১-য় দলের কংকালটাই প্রায় বদলে ফেলেসেই বার নিলামে ৪০ কোটি টাকা খরচ করে ১২ জন নতুন ক্রিকেটারকে তুলে নিয়েছিল কলকাতা নাইটরাইডার্সএর পর থেকে অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি কেকেআর-কেদু-দু' বার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলেতাছাড়াও শাহরুখের দলের পারফরম্যান্স কিন্তু নজর কেড়েছে
 
কলকাতা দলটির বৈশিষ্ট্যই হল, কর্তারা নামের পিছনে না ছুটে কার্যকারিতার দিকে নজর দিয়েছেনঅর্থাত্‍ যে ক্রিকেটারকে দলে নিলে কাজ হবে বেশিবলা ভাল, তারকা প্রথার অবসান ঘটিয়েছে কলকাতা নাইটরাইডার্সতাই বলে যে কর্তারা টাকা খরচে বিমুখ তা কিন্তু বলা যাবে নাদলে নিলে যাঁরা সেরার সেরাটা তুলে ধরবেন, তাঁদের প্রচুর অর্থ খরচ করে তুলে নিয়েছে নাইটরাইডার্সআইপিএলে কলকাতা নাইটরাইডার্সের পাঁচ দামী ক্রিকেটার কারা? চলুন একনজরে দেখে নিই তাঁদেরজেনে নিই তাঁদের দলে পেতে খত খরচ করতে হয়েছে নাইটরাইডার্সকে?
১) গৌতম গম্ভীরের দাম ১১.৪ কোটি২০১১-য় গৌতম গম্ভীরকে ছেড়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস১১.৪ কোটি টাকা খরচ করে গম্ভীরকে কিনে নেয় শাহরুখের দলগম্ভীর কেকেআর-এ আসায় হাসি ফোটে কলকাতার মুখেগম্ভীরের নেতৃত্বেই দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয় নাইটরা
২) ইউসুফ পাঠান ৯.৭ কোটির ক্রিকেটার২০০৮-এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালসপাঠানের দারুণ সাফল্যের পরেও ছেড়ে দিয়েছিল রাজস্থানসুবিধাটা নেয় কলকাতা৯.৭ কোটি টাকা খরচ করে ইউসুফকে তুলে নেয় কেকেআর
৩) জাক ক্যালিসের দাম ওঠে ৫.৫ কোটি২০১১-য় ৫.৫ কোটি টাকা খরচ করে কেনে নাইটরাইডার্স২০১২-য় প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় শাহরুখের দল
৪) রবিন উত্থাপ্পা ৫ কোটির প্লেয়ার২০১৪-য় উত্থাপ্পাকে ৫ কোটি টাকার বিনিময়ে কেনে কলকাতাসেবার দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় কেকেআর
৫) ব্রেন্ডন ম্যাকালামের দাম ৪.৭ কোটিপ্রথম বারের আইপিএলের প্রথম ম্যাচেই ১৫৮ রান করেছিলেনতার পরের দু' মরশুমে দু'টি হাফ সেঞ্চুরি ছাড়া কিছুই আসেনি তাঁর ব্যাট থেকেতৃতীয় মরশুমের পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়২০১২-র নিলামে তাঁকে ফের নেয় নাইটরাতাঁকে পেতে ৪.৭ কোটি টাকা খরচ করে কলকাতাষষ্ঠ মরশুমে আবারও ছেড়ে দেওয়া হয় ম্যাকালামকে


No comments:

Post a Comment