Monday, 6 February 2017

বেড়া ভেঙে মাথা থেঁতলে খুন মাধ্যমিকের ছাত্রী! চাঞ্চল্য গড়িয়ায়

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : বেড়া ভেঙে বাড়িতে ঢুকে মাথা থেঁতলে খুন করা হল কিশোরীকেসোমবার সকালে গড়িয়ার লস্করপুরে নিজের ঘর থেকে উদ্ধার হয় কিশোরীর রক্তাক্ত দেহপুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর নাম প্রীতি বসাকসোনারপুর থানার পুলিশ ওই কিশেরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেপ্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে মাধ্যমিকের ওই ছাত্রীকেভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে
পাশের ঘরেই থাকতেন দিদিমারাতে এত বড় ঘটনার টেরও পাননিমাধ্যমিক পরীক্ষা থাকায় রাত জেগে পড়ে নাতনিএদিনও রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল সেসকালে ঘুম ভেঙে ওই কিশোরীর দিদিমা দেখেন, বাড়ির বেড়া ভাঙা
সন্দেহ হওয়ায় পাশের ধরে গিয়ে দেখেন, নাতনির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে বিছানার উপরসঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে

পুলিশ ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছেকিশোরীর ওই মানিব্যাগ থেকে এক যুবকের ছবি পাওয়া গিয়েছেছাত্রীটির মোবাইল ফোনের কোনও হদিশ পায়নি পুলিশপুলিশ মনে করছে, ওই মোবাইলটি উদ্ধার করতে পারলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবেমাধ্যমিকের ওই ছাত্রী খুনের মোটিভও অনেকটা পরিষ্কার হয়ে যাবে


No comments:

Post a Comment