Tuesday, 7 February 2017

জামা-কাপড় খুলে ধর্ষণের চিহ্ন দেখাতে বলল পুলিশ, তার পরে...- চাঞ্চল্যকর অভিযোগ ধর্ষিতার

ভারতে ধর্ষণের সংখ্যা অনেক হলেও ধর্ষণের অভিযোগ জমা পড়ে খুবই কম। আর যাঁরা অভিযোগ জানান তাঁদের পরিনাম কী হয়?
ধর্ষিতাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এ দেশে নতুন নয়। বার বার এই অভিযোগ উঠেছে। উঠেই চলেছে। আর এই অসুখ যে সহজে মেটার নয় তা বুঝিয়ে দিল কর্ণাটকের এই ঘটনা। এবার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। বিদর পুলিশের এক কর্তা ধর্ষিতার জামা-কাপড় খুলে ধর্ষণের চিহ্ন দেখতে চান
এমনই অভিযোগ তুলেছেন কর্ণাটকের অঙ্গনওয়ারি কর্মী ভাগ্যা (নাম পরিবর্তিত)। তাঁর ধর্ষণের কাহিনিও মর্মান্তিক। সমাজসেবা করতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি। গত ২৬ জানুয়ারি রাত ১১টার সময়ে এক জন মহিলা ও দু'জন পুরুষ তাঁর কাছে আসেন
একজন প্রসূতিকে সাহায্য করার জন্য ডাকেন। কোনও ঝুঁকির কথা না ভেবেই তিনি চলে যান তাদের সঙ্গে। একটি অটো করে তিনি যান। মাঝ রাস্তাতেই মহিলাটি অটো থেকে

নেমে যান। এর পরে ভাগ্যাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়
দীর্ঘ সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন ভাগ্যা। পরের দিন নিজেই যান স্থানীয় হাসপাতালে। পরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাগ্যাকে। থানায় অভিযোগ জানাতে গেলে আরও খারাপ অভিজ্ঞতা হয় তাঁর। সেখানে প্রথমে তাঁকে জামা-কাপড় খুলে ধর্ষণের চিহ্ন দেখাতে বলা হয়। তিনি রাজি না হলে তাঁর গালে চড় মারা হয় বলেও অভিযোগে জানিয়েছেন ভাগ্যা
এই অভিযোগ ওঠার পরে শুরু হয়েছে তদন্ত। একই সঙ্গে ওই ধর্ষণে অভিযুক্ত তিন জনকে গ্রেফতারও করেছে পুলিশ


No comments:

Post a Comment