Monday, 6 February 2017

ঘুম ভেঙে মেয়ে দেখল বাবাকে খুন করছে মা, সঙ্গী তিন প্রেমিক

আদালতে মেয়েটি জানায়, ঘটনার দিন ঘুম ভেঙে যখন সে দেখে মা এবং আরও তিনজন মিলে বাবার গলা টিপছে, তখন সে জানতে চায়, কেন তারা এমন করছে
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীর হত্যার ঘটনা নতুন কিছু নয়কিন্তু তার সাক্ষী যদি থাকে সন্তান, তাহলে শিশু মনে এর কী প্রভাব পড়ে, তা সহজেই অনুমেয়মধ্যপ্রদেশের ইন্দৌরের একটি ঘটনায় অবশ্য মায়ের কুকীর্তি ফাঁস করে দিল ৯ বছরের মেয়েকারণ নিজের বাবার হত্যার সাক্ষী ছিল ফুটফুটে ওই শিশুটি
ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর মাসেতিন প্রেমিককে সঙ্গে নিয়ে বাড়িতেই ৩২ বছরের স্বামী তুলসীরাম যোশীকে খুন করে স্ত্রী কীর্তিবালা যোশীতিন প্রেমিকের সাহায্যে নিজের স্বামীর গলা টিপে হত্যা করেছিল কীর্তিবালা
কিন্তু মাঝরাতে যখন কীর্তিবালা এই ঘটনা ঘটাচ্ছিল, তখন ঘুম ভেঙে যায় ৭ বছরের মেয়েরছোট্ট শিশুটিকে অবশ্য কীর্তিবালা জানায়, বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে তাঁর 'চিকিত্‍সা' করা হচ্ছেখুন করার পরে বাড়িতেই ছিল কীর্তিবালাআর তার তিন প্রেমিক অটোয় করে নিয়ে গিয়ে সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে দেহ লোপাট করে দিয়েছিলপরে অবশ্য অভিযুক্ত স্ত্রী, তার তিন প্রেমিক এবং অটোরিক্সাচালক সমতে মোট

পাঁচজনকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশএই ঘটনায় শুক্রবার আদালতে সাক্ষী দেয় মৃতের ৯ বছরের মেয়েআদালতে সেই জানায়, কীভাবে নিজের চোখের সামনে মা এবং তার প্রেমিকদের হাতে বাবাকে খুন হতে দেখেছে সে
আদালতে মেয়েটি জানায়, ঘটনার দিন ঘুম ভেঙে যখন সে দেখে মা এবং আরও তিনজন মিলে বাবার গলা টিপছে, তখন সে জানতে চায়, কেন তারা এমন করছেতখন মা তাকে জানায়, বাবার শ্বাস নিতে সমস্যা হচ্ছেকিন্তু ভয় পেয়ে সে কাঁদতে শুরু করায় তার মা মুখ চাপা দিয়ে তাকে পাশের ঘরে আটকে রাখেকিছুক্ষণ পরে দরজা খুলে দিলে সে দেখে, ঘরে বাবা নেইবাবা কোথায় জানতে চাওয়ায় মা বলে, বাবাকে তিনজন কাকু হাসপাতালে নিয়ে গিয়েছেসকালে ফের তার মা বলে, বাবাকে খুঁজতে যেতে হবেএর পরে অবশ্য সে জানতে পারে, তার মা'ই বাবাকে হত্যা করেছেমা জেলে থাকায় এখন নিজের কাকার কাছে থাকে ছোট্ট শিশুটিকিন্তু কোনওদিনই হয়তো দেড় বছর আগের সেই রাতটিকে ভুলতে পারবে না চাঁদনি


No comments:

Post a Comment