Wednesday, 8 February 2017

প্রেম-শরীর-এমএমএস। ভয়ঙ্কর ভালবাসার রইল তিনটি নমুনা

সেলফি তোলার জন্য যে মোবাইল ফোনটা বড় প্রিয়, সে-ই আবার কখনও কখনও শত্রুসিনেমার গপ্প নয়, বাস্তবের প্রেমেও ভিলেনের নাম এমএমএস
তোমার ফোনের ক্যামেরা কত পিক্সেল? এমন প্রশ্ন করেছিল নম্রতাফোনটা নাড়াচাড়া করতে করতেই শুনেছিল, এইট মেগাপিক্সেলচক চক করে উঠেছিল নম্রতার মুখফিসফিস করে বলেছিল, আমায় একটা কিনে দেবে? তখনও নম্রতা জানত না, ওই ১৬ মেগাপিক্সেল ক্যামেরা একটু পরেই ওর নগ্নতাকে ফ্রেম বাই ফ্রেম ধরে রাখবেআধুনিক মোবাইল অত দূর থেকে ওর নিশ্বাঃস ছাড়ার শব্দটুকুকেও রেকর্ড করে নেবেচার জিবি চিপ-এ দীর্ঘজীবী হয়ে থেকে যাবে ওর শরীর, ওর অনুভূতি, ওর স...ব
নম্রতার ভিডিও অনেকেই দেখেছেনচিনবেন না
ওর নামটাই যে জানা হয়নি ওই ভিডিও দেখার সময়ে। 'বাংলা এমএমএস' লিখে সার্চ করলেই মিলে যায় ওর ভিডিওনম্রতা দেখেছিল এক বারতার পরেই এক মুঠো ঘুমের ওষুধ...

প্রায় একই কাহিনি শেফালিরবয়ফ্রেন্ডের ডাকে সাড়া দিয়ে শেফালি গিয়েছিল ডায়মন্ডহারবারেবিশ্বাস করেছিল অনেক দিনের চেনা পাড়ার ছেলেটাকেএকটি রাত এক সঙ্গে কাটানোর প্রস্তাব শুনে পুলক জেগেছিল ওর মনেনিমরাজি নয়, রাজি হয়ে গিয়েছিল অনাঘ্রাত অনুভূতির আকর্ষণেকিন্তু নম্রতার মতো শেফালির জীবনও ছাড়খাড় করে দেয় এক টুকরো ভিডিওপাড়ার দাদাটি বেশ সরেসসে প্রথমবার ভালবেসে শেফালির শরীর পেয়েছিলএর
পর বার বার শেফালিকে ভোগ করেছেবন্ধুদের সঙ্গে ভাগ করে ভোগ করেছেকারণ, তার হাতে তখন শেফালিকে সমাজ, পরিবারের চোখে শেষ করে দেওয়ার অস্ত্রনা, শেষ করতে পারেনি শেফালিকেসে এখনও বেঁচে রয়েছেকলকাতারই এক নিষিদ্ধ পাড়ায়
নম্রতা বা শেফালির মতো নয় চুমকির কাহিনিসে নিজেই মজা করে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি তুলেছিলপরে নিজেও দেখেছিল সেই ভিডিওকিন্তু ডিলিট করতে পারেনিওর পরিণতিটা কেউ জানে নাকোথায় যেন হারিয়ে যায় চুমকি নামের সেই মিষ্টি মেয়েটা
এই তিনটে কাহিনির কোনওটাই গল্প নয়তবে নামগুলো সত্যিই সত্যি নয়বাস্তবের নম্রতা, শেফালি কিংবা চুমকির সঙ্গে পরিচয়ের দরকারটাই বা কী? ওরা তিন জনেই যে অমর হয়ে রয়েছে নানা নিষিদ্ধ সাইটেসেখানে লাইকের পর লাইক পায় ওরা রোজকত কত শেয়ার হয়কমেন্ট জমা পড়েকখনও কখনও ওরাও সে সব দেখে কি না কে জানে? ৪০-এর দোরগোড়ায় পৌঁছনো শেফালি কি এখনও শিহরিত হন নিজের প্রথম অভিজ্ঞতার ভিডিও দেখে?
তিনটে কাহিনিই শোনা শেফালির কাছেকলকাতার নিষিদ্ধ পল্লির বাসিন্দা শেফালি এখনও ভয় পান মোবাইল ফোনকেনা, নিজের জন্য নয়যে বয়সে অনেক স্বপ্ন, অনেক ভালবাসা নিয়ে বয়ফ্রেন্ডের কাছে তিনি প্রতারিত হয়েছিলেন, সেই বয়সের মেয়েদের নিয়ে তাঁর ভয়


No comments:

Post a Comment