Monday, 6 February 2017

ব্ল্যাক ছবিতে অমিতাভকে কেন পারিশ্রমিক দেননি বানশালি

সব কাজের মূল্য অর্থ দিয়ে পূরণ করা যায় নাএকজন অভিনেতা, দর্শককে নিজের প্রতিভা গুণ দেখিয়ে খুশি করে উপার্জন করেনকিন্তু কিছু কিছু অভিনয় জীবনের অর্জন হয়ে থাকে, সেটার কোন আর্থিক মূল্য হয় না


এমনই একটি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চনসঞ্জন লীলা বানশালির সাথে তার করা ব্ল্যাক ছবিটির চরিত্রের জন্য তিনি কোন পারিশ্রমিক দাবি করেননি।  এই ছবিকে উৎসর্গ করে লেখা একটি ব্লগে এমনই মন্তব্য করলেন অমিতাভ বচ্চন
তিনি বলেছেন তিনি সবসময়ই সঞ্জয় লীলা বনসালীর সঙ্গে কাজ করতে চেয়েছিলেন এবং তাকে ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হলে তিনি এক টাকাও নিতে চাননিতিনি মনে করেছিলেন এই ছবিতে অভিনয় করতে পারাই যথেষ্ট
ব্ল্যাক’ ছবিতে এক অন্ধ এবং বধিরের চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখার্জিতার শিক্ষকের ভূমিকাতেই ছিলেন সিনিয়র বচ্চন
অমিতাভ তার ব্লগে লিখেছেন যে, এই ছবির প্রিমিয়ারে এসে যখন তার জীবনের অনুপ্রেরণা ও বর্ষীয়ান অভিনেতা দিলিপ কুমার তার প্রশংসা করেছিলেন, সেটিই তার জীবনের সেরা মুহূর্ত
এই ছবির জন্য অমিতাভ বচ্চন দ্বিতীয়বারের সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরষ্কার পেয়েছিলেনছবিটি সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরষ্কার পেয়েছিল


No comments:

Post a Comment