Sunday, 5 February 2017

আমার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল হৃতিক, বললেন কঙ্গনা

হৃতিক রোশনের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে প্রথম থেকেই সরব কঙ্গনা রানাউততিক্ততা এতটাই যে জটিলতা আদালত পর্যন্ত গড়িয়েছিলকিন্তু প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি হৃতিককিন্তু কঙ্গনা সম্প্রতি যা দাবি করেছেন, তাতে প্রকাশ্যে কিছু না বলেও অনেক কিছুই নাকি করেছেন হৃতিক!
সম্প্রতি কঙ্গনা বললেন, ''আমাদের সম্পর্ক নিয়ে হৃতিক প্রকাশ্যে কিছু বলেনি ঠিকইকিন্তু আমি মুখ খোলার আগেই বন্ধ দরজার ভিতর ও অনেক কথা বলেছেইন্ডাস্ট্রির সকলের কাছে গিয়ে কেঁদে কেঁদে হৃতিক নিজের দুঃখের কথা বলতনানা ভাবে আমার কেরিয়ারের ক্ষতি করারও চেষ্টা করেছে
সেই সব লোকেরাই পরে আমাকে ফোন করে বলেছে, হৃতিক তো ওর দিকটা বলেছে, তুমি কি কিছু বলতে চাও? উত্তরে আমি বলতাম, বিষয়টা তো আপনাদের জানার কোনও দরকার নেই।''

কঙ্গনার এ দাবির পরও যথারীতি নিশ্চুপ হৃতিকতবে বি-টাউনের একটা বড় অংশের মতে, ব্যক্তি জীবনে যাই হোক না কেন একের পর এক ছবি করে গিয়েছেন কঙ্গনাতুলনায় হৃতিকের কেরিয়ারগ্রাফ কিছুটা নিম্মমুখী


No comments:

Post a Comment