পুলিশ সূত্রের খবর, দোষীদের গ্রেপ্তার করতে মঙ্গলবার গভীররাতে সংশ্লিষ্ট গ্রামে অভিযান চালায় পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্য পাঁচ অভিযুক্ত পলাতক। গতকাল আদালতে তোলা হলে ধৃতদের বিচারবিভাগীয় হেপাজত দিয়েছেন বিচারক।
![]() |
| নগ্ন করে গ্রামে ঘোরানো হচ্ছে যুগলকে |
জানা গেছে, বছর ২৩-র দেওলা সম্প্রদায়ের গৃহবধূর সঙ্গে বছর ২৫-র আদিবাসী যুবক বাহাদুর ভীলের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সপ্তাহখানেক আগে দু’জন পালিয়ে যাওয়াতেই বিপত্তি। সোমবার ওই গৃহবধূর বাড়ির লোকজন দু’জনকেই পাশের গ্রাম মাউদিপাড়া থেকে ধরে আনে। এরপর দেওলা উপজাতি পরিষদ বা তাদের স্থানীয় পঞ্চায়েতের বিচারে অপরাধীদের শাস্তির নিদান দেওয়া হয়। যুগলকে বেধড়ক মারধরের পরে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়।
এই দৃশ্য দেখার জন্য গ্রামে উৎসাহী জনতার ভিড় জমেছিল। তাদের মধ্যে থেকেই কেউ একজন গোটা দৃশ্যটি ক্যামেরাবন্দি করে। তারপর গত মঙ্গলবার ভিডিওটি সোশাল মিডিয়ায় ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করতে আসরে নামে পুলিশ।


No comments:
Post a Comment