Monday, 20 February 2017

সমস্ত সম্পর্কে হতাশ হয়ে শেষ পর্যন্ত কাকে বিয়ে করলেন এই মহিলা? জানলে আশ্চর্য হবেন

কম বয়সে তিনি কয়েকটি সম্পর্কে জড়িয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন সম্পর্কঘটিত জটিলতাআর খেসারত দিতে রাজি নন বলেই লিন এই বিটকেল সিদ্ধান্ত নেন
যুক্তরাজ্যের সাউথ ইয়র্কশায়ারের বাসিন্দা ৩৯ বছরের লিন গোলোগলি হতাশ হয়ে পড়েছিলেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে৩৯ পেরিয়ে ৪০ পা দিতে দিতে তিনি স্থির করেন, বিয়েটা এই বেলা সেরে ফেলাই ভালযেমন ভাবা তেমনই কাজকিন্তু পাত্র কে হবেন এই বিয়েতে?


পেশায় বিজনেস অ্যানালিস্ট লিন রীতিমতো কার্ড ছাপিয়ে লোককে নেমন্তন্ন করে শেষ পর্যন্ত যাকে বিয়ে করলেন, তিনি আর কেউ নন, স্বয়ং লিন গোলোগলি-ইঅর্যাত্‍ কি না, নিজেকেই নিজে বিয়ে করলেন এই মহিলাকেবল বিয়েই নয়, রীতিমতো হনিমুনও করছেন লিন, নিজেই নিজের সঙ্গে পাড়ি দিয়েছেন রোমে

লিনের বিয়ের নিমন্ত্রণপত্র
কম বয়সে তিনি কয়েকটি সম্পর্কে জড়িয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন সম্পর্কঘটিত জটিলতাআর খেসারত দিতে রাজি নন বলেই লিন এই বিটকেল সিদ্ধান্ত নেনলিনের মা ফ্লো তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেনঅন্য দু'একজন আত্মীয়ও বেশ উত্‍সাহী তাঁর এই সংকল্পেযুক্তরাজ্যের একটি টেলিভিশন শো দেখেই এই মতলব লিনের মাথায় আসে বলে জানিয়েছে এক প্রখ্যাত ব্রিটিশ ওয়েব সাইট
তবে সিঙ্গল ম্যারেজের ব্যাপারে লিনকে পথিকৃত্‍ বলা যাবে নাএর আগে ২০১৬-এ যুক্তরাজ্যের ব্রাইটনের বাসিন্দা সোফি ট্যানার একই কাণ্ড ঘটিয়েছিলেন
যাই হোক, আগামী এপ্রিলে লিন সারবেন তাঁর বিয়ের সেরিমনিসেখানে সাদা ওয়ডিং গাউনে সেজে তিনি অভ্যাগতদের আপ্যায়িত করবেন নৈশভোজে


No comments:

Post a Comment