কথাবার্তা চলছিল অনেকদিন ধরেই। শেষমেশ বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রফিক শিকদারের পরের ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন প্রিয়ঙ্কা সরকার। ছবির নাম 'হৃদয় জুড়ে'।
কথাবার্তা চলছিল অনেকদিন ধরেই। শেষমেশ বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রফিক শিকদারের পরের ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন প্রিয়ঙ্কা সরকার। ছবির নাম 'হৃদয় জুড়ে'। এই প্রথম বাংলাদেশের কোনও ছবিতে মুখ দেখাতে চলেছেন অভিনেত্রী। ছবিতে প্রিয়ঙ্কার বিপরীতে অভিনয় করবেন নীরব। এছাড়াও ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, সুচরিতা প্রমুখ।
জানা যাচ্ছে, আগামী ২ মার্চ থেকে ঢাকায় শুরু হবে 'হৃদয় জুড়ে'র শ্যুটিং শিডিউল। এই প্রসঙ্গে প্রিয়ঙ্কার বললেন, ''প্রায় একমাস ধরে 'হৃদয় জুড়ে' নিয়ে কথাবার্তা চলছিল।
জানা যাচ্ছে, আগামী ২ মার্চ থেকে ঢাকায় শুরু হবে 'হৃদয় জুড়ে'র শ্যুটিং শিডিউল। এই প্রসঙ্গে প্রিয়ঙ্কার বললেন, ''প্রায় একমাস ধরে 'হৃদয় জুড়ে' নিয়ে কথাবার্তা চলছিল।
ছবির গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি যে চরিত্রটা করছি, সেটাও আমার মনের খুব কাছাকাছি। এর বেশি এই মুহূর্তে কিছু বলব না। এর আগেও একাধিকবার বাংলাদেশের প্রজেক্টে কাজ করার প্রস্তাব পেয়েছি।
কিন্তু নানা কারণে কাজগুলো করা হয়নি। শেষমেশ বাংলাদেশের কোনও প্রজেক্টে কাজ করছি।''
কিন্তু নানা কারণে কাজগুলো করা হয়নি। শেষমেশ বাংলাদেশের কোনও প্রজেক্টে কাজ করছি।''

No comments:
Post a Comment