Wednesday, 8 February 2017

ভক্তরা কোথায় নিয়ে গেলেন নায়িকা পায়েলকে?


ভক্তদের ঘেরাটোপ। পায়েলের নাগাল পাওয়াই দায়। অনেক কষ্টে মিলল সাক্ষাত্‍
টলিউডের ব্যস্ত অভিনেত্রী পায়েল। সামনে বেশ কিছু মেগা ছবিও রয়েছে তাঁর হাতে। এখন দিনের অধিকাংশ সময় কেটে যাচ্ছে সেই সব ছবির শ্যুটিংয়ে অথবা পোস্ট প্রোডাকশনের কাজে। বলতে গেলে এখন নাকি শ্বাস ফেলারও ফুরসত নেই পায়েলের। এরই মধ্যে তাঁর জন্মদিন হাজির। এই দিনটা ভীষণ স্পেশাল পায়েলের কাছে। তাই ওই দিনটি তিনি চেষ্টা করেন কাজ থেকে ছুটি নিতে। সব বছর যে এমনটা সম্ভব হয়, তা নয়

তবে, ভক্তদের নিরাশ করতে চান না পায়েল
কারণ, তিনি মনে করেন ভক্তরাই তাঁর আসল ইউএসপি। সেই কারণে, পায়েল বুধবার সটানে হাজির হয়েছিলেন তাঁর ফ্যান ক্লাবের অনুষ্ঠানে। টালিগঞ্জের সুইসপার্কে গ্যালারি গোল্ডে আয়োজিত এই অনুষ্ঠানটি আসলে ছিল পায়েলরই 'প্রি-বার্থ ডে সেলিব্রেশন'। কারণ, জন্মদিনের দিন তো পায়েলকে পাওয়া ভার

জমকালো এই 'প্রি-বার্থ ডে পার্টি'-তে এবেলা.ইন মুখোমুখি হয়েছিল পায়েলের। সাত-সতেরো প্রশ্ন। পায়েল জানালেন, কাজের ব্যস্ততার ফাঁকে এমন সেলিব্রেশন হল 'রিফ্রেশমেন্ট'। শহরে থাকলে জন্মদিনটা একদমই পরিবারের ঘেরাটোপে কাটান পায়েল। এবারও তার অন্যথা হচ্ছে না। পায়েল নিজেই জানালেন ফ্রেব্রুয়ারির ৯ তারিখ তাঁর কাছে বাড়ির জমাটি রান্না আর পরিবারের সঙ্গে হুল্লোড়ের দিন

এদিনের অনুষ্ঠানে পায়েল নিজের 'প্রি-বার্থ ডে' কেকও কাটেন। তবে, এই সেলিব্রেশনে ছবি নিয়ে সেভাবে মুখ খুললেন না পায়েল। শুধু জানালেন, সামনেই যিশু এবং তাঁর অভিনীত 'মুখোমুখি' ছবিটি মুক্তি পেতে চলেছে। আরও একটি ছবির শ্যুটিং চলছে। কিন্তু, তা নিয়ে বেশি কথা বলতেই চান না তিনি। এবেলা.ইন-এর পক্ষ থেকেও পায়েলের জন্য থাকল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা



No comments:

Post a Comment