Thursday, 9 February 2017

জেলের ভাত খেতে হতে পারে সানিয়া মির্জাকে! কারণ কী, জেনে নিন


 মহা সমস্যায় ভারতীয় টেনিস সুন্দরীএমন সমস্যায় তিনি আগে পড়েননিরেহাই কি তিনি পাবেন?
কর ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ সানিয়া মির্জার নামেএর আগে নেইমার, রোনাল্ডো থেকে মেসি- বিশ্বফুটবলের প্রায় সমস্ত তারকা ফুটবলারই জড়িয়েছেন কর ফাঁকি কাণ্ডে
এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন ভারতীয় টেনিসের গ্ল্যাম-গার্ল সানিয়া মির্জাপরিষেবা কর ফাঁকি দিয়েছেন, সেজন্য সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ৬ ফেব্রুয়ারি নোটিশ পাঠানো হয় সানিয়াকেতাঁকে ১৬ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে তিনি সশরীরে আসতে না পারলেও প্রতিনিধি হিসেবে অন্য কাউকে পাঠাতে পারেন

১৯৪৪ সালের সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্টে বলা হয়েছে, নিজের আয়ের উপর পরিষেবা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করলে নির্দিষ্ট দফতর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠানো হতে পারেতখন প্রয়োজনীয় তথ্য প্রমাণ-সহ হাজিরা দিতে হবে অফিসে

১৬ ফেব্রুয়ারি সানিয়া না গেলে কী হতে পারে, তার নিদান রয়েছে ভারতীয় ফৌজদারি বিধিতেইবলা হয়েছে, হাজিরা দিতে অরাজি হলে কিংবা সঠিক নথি পেশ না করতে পারলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হতে পারেতাতে হাজতবাসেরও বিধান রয়েছে


No comments:

Post a Comment