হায়দরাবাদ: ৭০-এর বুড়োর ‘কীর্তি’, ১১ বছরে এক নাবালিকাকে জোর করে পর্ন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ইনজাপুর এলাকায়।
অভিযুক্ত ব্যক্তির নাম কৃষ্ণা। পেশায় ছুতোর মিস্ত্রি। ভানাসথালিপুরম থানার পুলিশ এস মুরলী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গে নাবালিকার পরিবারের আগে থেকেই পরিচয় ছিল। সেই সুযোগেই মেয়েটির বাড়িতে আনাগোনা ছিল অভিযুক্তের। এইরকম একদিন সুযোগ বুঝে মেয়েটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ধর্ষণের ঘটনাটি ঘটে গত ২৮ ডিসেম্বর।
ছুতোর মিস্ত্রিটি মেয়েটিকে বাড়িতে নিয়ে গিয়ে পর্ন দেখিয়ে জোর করে ধর্ষণ করে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তকে পুলিশ এখনই নিজেদের হেফাজতে নিয়েছে কিনা, সেপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। পুলিশের তরফে বিবৃতি দিয়ে ঘটনার তদন্ত চলছে জানানো হয়েছে।

No comments:
Post a Comment