এই মুহূর্তে 'হাফ গার্লফ্রেন্ড' এবং 'ব্যাঙ্ক চোর' নামে দু'টি ছবিতে কাজ করছেন রিয়া। তার আগে যে ছবিগুলি তিনি ইনস্টাগ্রামে দিলেন...
রিয়া চক্রবর্তী। শুরুটা করেছিলেন তেলেগু সিনেমা দিয়ে। বলিউডে পা রেখেছেন ২০১৩-য়। 'মেরে ড্যাড কি মারুতি'-তে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল।
তবে ফিল্মি দুনিয়ায় সেভাবে এখনও দাগ কাটতে পারেননি তিনি। এই বছরেই রিলিজ করতে চলেছে তাঁর দু'টি আরও ছবি। তার আগে ইনস্টাগ্রামে আগুন জ্বালালেন এই বলিউড অভিনেত্রী।
খোলামেলা পোশাকে বিচিত্র বিভঙ্গে ক্যামেরায় ধরা দিলেন রিয়া। তার পরে সেই সব ছবি ইনস্টাগ্রাম মারফত তুলে দিলেন অনুরাগীদের হাতে।
যদিও বলিউডে প্রবেশ করার আগে বহুদিন এমটিভি-র ভিডিও জকি হিসেবে কাজ করেছেন রিয়া।
এই মুহূর্তে 'হাফ গার্লফ্রেন্ড' এবং 'ব্যাঙ্ক চোর' নামে দু'টি ছবিতে কাজ করছেন তিনি। তাঁর ইনস্টাগ্রামের ছবিগুলি একবার দেখে নিন।




No comments:
Post a Comment