Thursday, 9 February 2017

'স্মার্টফোন পিঙ্কি' ছড়িয়ে পড়ছে। সাবধান, কাছে ডাকবেন না যেন...



স্মার্টফোন ছাড়া কি স্মার্ট থাকা যায় নাকি? শয়নে, জাগরণে তাকে পাশে পাশে চাই
'স্মার্টফোন পিঙ্কি'ছড়িয়ে পড়ছেস্মার্টফোন ছাড়া কি স্মার্ট থাকা যায় নাকি? শয়নে, জাগরণে তাকে পাশে পাশে চাইআর এই সব সময়ের বন্ধু করে ফেলা স্মার্টফোন শুধু সুখ নয়, অসুখও দেয়আগেই নানা রকম অসুখের কথা জানা গিয়েছিলএখন আর এক উপসর্গ দেখা দিয়েছেনা, কোনও ছলনাময়ী নয়, 'স্মার্টফোন পিঙ্কি' আসলে এক অসুখের নাম
অসুখটার নামের সঙ্গে 'স্মার্ট' শব্দটা জুড়ে আছে ঠিকই, কিন্তু অসুখটা মোটেই স্মার্ট থাকতে দেবে নাপিঙ্কি মানে, হাতের কড়ে আঙুলস্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার অনেকের কড়ে আঙুলেই নানা সমস্যা তৈরি করছে
শুনতে অবাক লাগলেও, লাগাতার স্মার্টফোনের ব্যবহার একটু একটু করে বেঁকিয়ে দিচ্ছে আমাদের কড়ে আঙুলডান হাতে স্মার্টফোন বেশি ব্যবহার করা হয় বলে মূলত

এই রোগের আক্রমণটা হয় ডান হাতের কড়ে আঙুলেযারা বাঁ হাত বেশি ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে সমস্যাটা বাঁ হাতে হওয়ার সম্ভাবনা রয়েছে
চিকিত্‍সকরা বলছেন, যত বেশি এক হাতে ফোন ঘাঁটাঘাঁটি করা হচ্ছে, ততই চাপ পড়ছে কড়ে আঙুলেএকই সঙ্গে চাপ পড়ছে পাশের আঙুল অনামিকায়এই চাপের ফলে কড়ে আঙুল বেঁকে যাচ্ছে একটু একটু করে



গবেষকদের বক্তব্য, দিনে যাঁরা ৬ ঘণ্টা বা তার বেশি সময় ধরে নিজের হাতকে স্মার্টফোন ধরতে ব্যস্ত রাখেন, তাঁদেরই এই অসুখ বেশি হওয়ার সম্ভাবনাযত বেশি ব্যবহার, আঙুলও তত বেঁকে যাবেযারা এখনও দেখছেন, আঙুল সোজাই রয়েছে, তাঁদেরও সাবধান হওয়া উচিতকারণ, এই অসুখ এক দিনে হয় নাএকটু একটু করে বাড়েতাই আগাম সতর্কতা চাই


No comments:

Post a Comment