Monday, 20 February 2017

সৌন্দর্য বাড়াতে প্লাম ফলের কিছু উপকারিতা


রসে ভরপুর এই ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ঠাসাকী নেই এতে! প্রোটিন, মিনারেল এবং আয়রণ সমৃদ্ধ প্লাম নানা ভাবে শরীর, ত্বক এবং চুলের উন্নতি ঘটায়এখানেই শেষ নয়, হিন্দি বলয়ে আলু বোখরা নামে পরিচিত এই ফলটিতে রয়েছে ভিটামিন- এ, ভিটামিন- সি এবং ডায়াটারি ফাইবার, যা শরীরে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্টের সরবরাহ বজায় রাখেশরীর ভাল রাখতে দরকার পরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং পেন্টোথেনিক অ্যাসিডেরআর এই সবকটি উপাদানই মজুত রয়েছে এই ফলটিতেতাহলে বুঝতেই পারছেন তো আকারে ছোট হলেও কার্য়কারিতার দিক থেকে কিন্তু একবারে প্রথম সারিতে রাখতেই হবে আলু বোখরা বা প্লামকে


এই প্রবন্ধে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কীভাবে এই ফলটি কাজে আসে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল

এই ফলটি বিটা কেরোটিন এবং ভিটামিনে পরিপূর্ণআর এই দুটি উপাদানই ত্বকের বয়স কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেশুধু তাই নয় প্লামে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক কুঁচকে যাওয়া এবং বলিরেখা কমায়ফলে স্বাভাবিকভাবেই ত্বক সুন্দর হতে শুরু করেপ্রতিদিন প্লাম দিয়ে বানানো ফেস মাস্ক মুখে লাগানএমনটা কয়েকদিন করলেই ভালো ফল পাবেন

প্লামে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ, যা ব্রণর দাগ কমায়আসলে এই ফলটি ক্ষত স্থানে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, ফলে মিলিয়ে যেতে শুরু করে দাগগুলিশুধু তাই নয়, ক্ষতস্থানে নতুন করে স্কিন টিসু তৈরিতেও সাহায্য় করে প্লাম

যেহেতু এই ফলটিতে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রোটিন রয়েছেতাই এটি যদি প্রতিদিন মাস্ক হিসেবে মুখে লাগানো যায় তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মির কোনও প্রভাবই পড়ে না ত্বকেপ্রসঙ্গত, সূর্যালোকের ক্ষতিকর প্রভাবের কারণে অনেক সময়ই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারেতাই প্রতিদিনের ডায়েটে এই ফালটি থাকা মাস্ট


প্রতিদিন প্লাম ফলের জুস খান অথবা এই ফলটি দিয়ে বানানো ফেস মাস্ক মুখে লাগানএমনটা করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, সেই সঙ্গে স্কিন নরম হতে শুরু করেপ্রসঙ্গত, প্লাম ফেস মাস্ক যে কোনও ধরনের ত্বকের ক্ষত কমায় এবং বলি রেখা দূর করতেও সাহায্য় করে

নানা করণে শরীরে যখন মেলানিনের উত্‍পাদন বেড়ে যায়, তখন মুখে কালো কালো ছোপ হতে শুরু করেপ্লাম জুস এই মেলানিনের উত্‍পাদন অনেকটাই কমিয়ে দেয়ফলে দাগ কমতে শুরু করে


প্রতিদিন এই ফলটি খেলে বা এর রস মুখে লাগালে ত্বক টানটান হতে শুরু করেআসলে প্লামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন- সি, যা শরীরে হাইড্রক্সিপ্রলিন এবং হাইড্রক্সিলিসাইনের উত্‍পাদন বাড়িয়ে দিয়ে ত্বকের ইলাস্ট্রিসিটি আরও উন্নত করেফলে ত্বক যেমন উজ্জ্বল হয়, তেমনি স্কিনের বয়সও যায় কমে

এই ধরনের ত্বকের রোগে অ্যান্টি অক্সিডেন্ট দারুন কাজে আসেপ্লামে প্রচুর মাত্রায় এই উপাদানটি রয়েছে, তেমনি রয়েছে অ্যান্টি- ইনফ্লেমেটরি প্রপাটিজ, যা কোলেজেনের মাত্রা বাড়িয়ে দেয়ফলে দাগ কমতে শুরু করে

প্লামে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং প্রোটিনতাই এই ফলটি রোজ খেলে, চুলের ক্ষতি করে এমন উপাদানগুলি মরে যায়ফলে চুলের স্বাস্থ্য় ভালো হতে শুরু করেসেই সঙ্গে চুল পড়ার সমস্য়াও কমতে শুরু করেতাই আপনি যদি চুল পড়ে যাওয়া নিয়ে দুঃখে থাকেন, তাহলে আজই বাজার থেকে থলে ভর্তি করে এই ফলটি কিনে আনুনঅল্প দিনেই সুফল পাবেন, একথা হলফ করে বলতে পারি

প্লামে উপস্থিত ভিটামিন সি স্কাল্পে রক্ত চলাচল বাড়িয়ে দেয়ফলে খুশকি কমতে শুরু করেফলটি থেঁতো করে একটা পেস্ট বানিয়ে ফেলুনতারপর সেই পেস্ট স্কাল্পে লাগানযথক্ষণ না পর্যন্ত পেস্টটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটা ধুয়ে ফেলুন

আকালে চুল সাদা হয়ে যাচ্ছে? তাহলে আজ থেকেই চুলে লাগাতে শুরু করুন এই ফলটিদেখবেন সমস্য়া কমতে শুরু করবে


No comments:

Post a Comment