Tuesday, 7 February 2017

এই টেলি-অভিনেত্রীর আসল পরিচয় জানেন? লুকটাই পাল্টে ফেলেছেন তিনি!

একাধিক ধারাবাহিকে সাপোর্টিং চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকেকিন্তু এঁর আসল পরিচয়টা অনেকেই জানেন নাতার চেয়েও বড় কথা আগে এঁকে দেখতে একদম অন্যরকম ছিল
'দীপ জ্বেলে যাই' হোক বা 'খোকাবাবু' ধারাবাহিক, নায়িকা না হয়েও দর্শকদের নজর থাকে রূপসা চক্রবর্তীর উপরটেলি-ধারাবাহিক ছাড়াও আকাশ ৮-এ একটি রান্নার শো হোস্ট করতেও দেখা গিয়েছে তাঁকেরূপসার ইউএসপি অবশ্যই তাঁর অপূর্ব সুন্দর চোখ এবং হাসিএত নির্মল হাসি যে দেখেই সবার ভাল লেগে যায়তার সঙ্গে একটা কথা বলতেই হয়রূপসা খুবই ব্যক্তিত্বসম্পন্না
কিন্তু অনেকেই জানেন না রূপসার আসল পরিচয়বাংলা টেলিভিশন জগতে যে প্রোডাকশন হাউসগুলির দাপট সবচেয়ে বেশি তার মধ্যে একটি হল ব্লুজ
এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অনেকগুলিই 'ব্লুজ'-এর প্রযোজনা। 'দীপ জ্বেলে যাই' ও 'খোকাবাবু' তো রয়েছেই, পাশাপাশি রয়েছে 'রাখিবন্ধন'এই প্রযোজনা সংস্থার কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী হলেন রূপসা

রূপসার ছবি/ সৌজন্যে ফেসবুক
স্নেহাশিস চক্রবর্তী ও রূপসার বিয়ে হয়েছে বহুদিনওঁদের ছেলের নাম রূপস্নাতকিন্তু রূপসাকে এখন যেমন দেখেন টেলিভিশনের দর্শক, আগে কিন্তু ঠিক তেমনটা দেখতে ছিলেন না
বলতেই হবে অসাধারণ একটি মেকওভার ঘটিয়েছেন রূপসাবয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর রূপ যেন আরও খুলে গিয়েছেআর অভিনয়ের কথা যদি ধরা যায়, তবে বিশেষ চ্যালেঞ্জিং চরিত্রে এখনও অবধি তাঁকে দেখা যায়নিযে চরিত্রগুলি করেন, সেগুলিতে খুব বেশি অভিনয়ের সুযোগ নেইসেজেগুজে, মাপা কিছু অভিব্যক্তিতেই শেষতবে এর জন্য রূপসার কিছু করণীয় নেইচিত্রনাট্য তাঁকে সেই সুযোগ দেয়না হয়তোকিন্তু টেলি-অভিনয়ে তিনি যে অত্যন্ত স্বচ্ছন্দ, সেটা বলতেই হবেআশা করা যায়, ভবিষ্যতে কোনও ভিন্নধারার চরিত্রেও দেখা যাবে রূপসাকে


No comments:

Post a Comment