সারদা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোরঞ্জনা সিংহ অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন। তিনি প্রাক্তন মন্ত্রী ও সারদা কাণ্ডের অন্য এক অভিযুক্ত মাতঙ্গ সিংহের প্রাক্তন স্ত্রী।
২০১৫ সালের অক্টোবর সিবিআই-এর হাতে গ্রেফতার হন মনোরঞ্জনা। তাঁর বিরুদ্ধে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ২০১৩ সালে সুদীপ্ত সেন যে চিঠি সিবিআই-কে লিখেছিলেন, তাতেই সারদা-কর্তা এই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। মনোরঞ্জনা সেই টাকার কোনও হিসেব দিতে পারেননি। টাকা নয়ছয়, প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগেই তাঁকে গ্রেফতার করে সিবিআই।
তবে গ্রেফতার হওয়ার পরে বেশিরভাগ সময় মনোরঞ্জনা অসুস্থ হয়ে হাসপাতালেই কাটান।
No comments:
Post a Comment