উত্তরপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ গার্লস জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীদের গত শনিবার অর্ধনগ্ন অবস্থায় স্কুল চত্ত্বরে ঘোরানো হয় বলে অভিযোগ৷ স্কুলের প্রধান মিনা সিংয়ের এই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে, ছাত্রীদের উচিত শিক্ষা দিতে সেই নাকি এমন অদ্ভুত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷
এই ঘটনা প্রকাশ্যে আসার পর, ছাত্রীদের অভিভাবকরা জেলাশাসকের কাছে অভিযোগ জানান৷ বিষয়টি নজরে আসতে তখনই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে৷

No comments:
Post a Comment