Monday, 20 February 2017

বাংলা ছবির টানে কলকাতা ফিরছেন রাইমা

বাংলার সঙ্গে তাঁর নাড়ির টানটলিউডে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিতকিন্তু ভাল অফারের হাতছানিতে পাড়ি দিয়েছিলেন মুম্বই। 'বলিউড ডায়েরিজ'-এর পর ফের '২০০৬ বারাণসী' ছবিতে দেখা যাবে রাইমা সেনকেকিন্তু আবার ঘরে ফিরছেন তিনিফিরছেন ভাল বাংলা ছবির টানে



রাইমা জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছেএমন চরিত্রে তিনি আগে অভিনয় করেননিতাঁর কথায়, "ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়েছিলতাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলামছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরিআমি প্রধান ভূমিকায় অভিনয় করছিএমন চরিত্রে আগে কখনও কাজ করিনি
বলিউড বা টলিউড সব জায়গাতেই ভাল ছবি করতে চেয়েছি আমিআর এখন বলিউডে নানা রকম কাজ হচ্ছেআর মেনস্ট্রিম ঘরানার সঙ্গেও আমার কোনও বিরোধ নেইফলে আরও ভাল সুযোগ পাব বলে আশা করছি।"

প্রয়াত অভিনেতা ওম পুরীর সঙ্গে এই ছবিতে তাঁর কোনও দৃশ্য নেইতা নিয়ে রাইমার আক্ষেপ রয়েছে। '২০০৬ বারাণসী' পরিচালনা করেছেন আর্যমান কেশুরাইমা ছাড়াও এতে রয়েছেন রাহুল দেব, রবি কিষণসব কিছু ঠিক থাকলে চলতি বছর এপ্রিল-মে মাস নাগাদ মুক্তি পাবে ছবিটি


No comments:

Post a Comment