Thursday, 19 June 2014

মহিলার মুখে অ্যাসিড ছুড়ে পালাল দুষ্কৃতী

কলকাতা, প্রতিনিধিঃ এক ট্রেনযাত্রী মহিলার মুখ বিকৃত করে দিয়ে মুখে অ্যাসিড ছুঁড়ে মারল। বুধবার  ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলার কাছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে চিত্তরঞ্জন কস্তুরবাগান্ধি রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিয়ালদহ-বালিয়া  এক্সপ্রেস শিয়ালদহ থেকে ছেড়ে ছিল। ওই মহিলা ট্রেনটিতে ছিলেন। বিকালে চিত্তরঞ্জন স্টেশনে নামেন। সেই সময় চিত্তরঞ্জন স্টেশনে হামলা চালানো হয়। ভীড়ের মধ্যে একটি যুবক খুব খাছ থেকে অ্যাসিড  মারে। ঘটনার পর বতিনি যন্ত্রণায় ছটপট করছিলেন। দেখতে পেয়ে স্টেশনের যাত্রীরা তাঁকে নিয়ে স্থানৈয় হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করান। খবর পেয়ে রেল পুলিশ হাসপাতালে মহিলার সঙ্গে যোগাযোগ করেছে। জানা গিয়েছে, ওই মহিলা চিত্তরঞ্জন লাগোয়া রূপনারায়ণপুরে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেইসময় চিত্তরঞ্জন স্টেশনে তাঁর ওপর হামলা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমায় প্রণয় ঘটিত কারণেই তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ধটনায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্র সরকার কড়া আইন এনেছে। সুপ্রিম কোর্টও নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্যও নতুন আইন চালু করেছে। কিন্তু তাতেও থেমে থাকছে না মহিলাদের ওপর অ্যাসিড আক্রমণ। পুলিশ অবশ্য বলছে এটা বিছিন্ন ঘটনা, অপরাধী ধরা পড়ে যাবে।  

No comments:

Post a Comment