Saturday, 21 June 2014

নাবালিকা ধর্ষণ-খুনে গ্রেফতার পুরোহিত

বর্ধমান, কলকাতাঃ এবার ধর্ষণের শিকার হল ৯ বছরের এক নাবালিকা৷ শুধু ধর্ষণই নয়, ধর্ষণ করার পর গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হল এক পুরোহিত৷শুক্রবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের অন্ডালে৷সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই নাবালিকা৷শুক্রবার পুজোর ফুল নিতে দক্ষিণ বাজার এলাকার মন্দিরটিতে গিয়েছিল৷ সেই সময় প্রসাদের লোভ দেখিয়ে তাকে ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই পুরোহিত৷ অভিযুক্ত পুরোহিত মন্দিরের কেয়ারটেকারও বলে জানিয়েছে পুলিশ৷ধর্ষণের পর ওই মেয়েটির গলায় ফাঁস দিয়ে খুন করে ওই পুরোহিত বলে অভিযোগ৷  পরে তাকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয় সে৷শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে মাটিতে মেয়েটির দেহ পড়ে থাকতে দেখেন৷ মেয়েটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল বলেও জানাগিয়েছে৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ পরে এলাকাবাসীরা পুলিশে খবর দেন৷ ঘটনাস্থলে আসেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ দ্বিবেদী৷ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ-কর্তাদের৷ এলাকার মানুষের দাবি, অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই নাবালিকার দেহ তুলে নিয়ে যেতে দেওয়া হবে না৷ পরে অবশ্য তাদের বুঝিয়ে নিরস্ত করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ পরে নিজের অপরাধ স্বীকার করায় গ্রেফতার করা হয় পুরোহিতকেও৷

No comments:

Post a Comment