কলকাতাঃ ইংল্যান্ড পৌঁছেই দারুণ অস্বস্তিতে পড়লেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ একটি বিজ্ঞাপনে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর শ্যুট করে এবার ভালমতোই বেকায়দায় পড়লেন মাহি৷ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালত ভারত অধিনায়কের নামে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করল৷ আদালতে তাঁকে পেশ করতে হবে আগামী ১৬ জুলাই৷ এর আগে আদালতের নির্দেশমতো তিনবার ধোনিকে সমন পাঠিয়ে ছিল আদালত। কিন্তু তাতেও তাতে কোনো কাজ হয়নি৷ তাই ক্ষুব্ধ আদালত। শেষপর্যন্ত ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারই সিদ্ধান্ত নিল অনন্তপুর আদালত৷ একটি ম্যাগাজিনের কভার ছবিতে ধোনির ‘বিষ্ণু অবতার’ দেখে একেবারেই পছন্দ হয়নি বিশ্ব হিন্দু পরিষদের৷ ছবির তলায় ক্যাপশন ছিল, ‘গড অফ বিগ ডিলস’৷ এই ম্যাগাজিন প্রকাশ হওয়ার পর স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা ওয়াই শ্যাম সুন্দর ধোনির বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে আদালতে একটি মামলা দায়ের করেন৷ কিন্তু আদালত থেকে ভারত অধিনায়কের কাছে একাধিকবার সমন পাঠালেও ধোনি তাতে কোনও ভ্রুক্ষেপ করেননি৷ উল্টে সমনগুলিকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তিনি৷ মঙ্গলবার তাই আরও কড়া পথেই হাঁটার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ আদালত৷ ধোনির বিরুদ্ধে অনন্তপুর আদালত ছাড়াও দিল্লি, পুণে এবং ভারতের অন্যান্য শহরের আদালতেও এবিষয়ে পিটিশন দাখিল হয়েছে৷Tuesday, 24 June 2014
ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অন্ধ্রপ্রদেশ আদালতের
কলকাতাঃ ইংল্যান্ড পৌঁছেই দারুণ অস্বস্তিতে পড়লেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ একটি বিজ্ঞাপনে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর শ্যুট করে এবার ভালমতোই বেকায়দায় পড়লেন মাহি৷ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালত ভারত অধিনায়কের নামে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করল৷ আদালতে তাঁকে পেশ করতে হবে আগামী ১৬ জুলাই৷ এর আগে আদালতের নির্দেশমতো তিনবার ধোনিকে সমন পাঠিয়ে ছিল আদালত। কিন্তু তাতেও তাতে কোনো কাজ হয়নি৷ তাই ক্ষুব্ধ আদালত। শেষপর্যন্ত ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারই সিদ্ধান্ত নিল অনন্তপুর আদালত৷ একটি ম্যাগাজিনের কভার ছবিতে ধোনির ‘বিষ্ণু অবতার’ দেখে একেবারেই পছন্দ হয়নি বিশ্ব হিন্দু পরিষদের৷ ছবির তলায় ক্যাপশন ছিল, ‘গড অফ বিগ ডিলস’৷ এই ম্যাগাজিন প্রকাশ হওয়ার পর স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা ওয়াই শ্যাম সুন্দর ধোনির বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে আদালতে একটি মামলা দায়ের করেন৷ কিন্তু আদালত থেকে ভারত অধিনায়কের কাছে একাধিকবার সমন পাঠালেও ধোনি তাতে কোনও ভ্রুক্ষেপ করেননি৷ উল্টে সমনগুলিকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তিনি৷ মঙ্গলবার তাই আরও কড়া পথেই হাঁটার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ আদালত৷ ধোনির বিরুদ্ধে অনন্তপুর আদালত ছাড়াও দিল্লি, পুণে এবং ভারতের অন্যান্য শহরের আদালতেও এবিষয়ে পিটিশন দাখিল হয়েছে৷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment