কলকাতা প্রতিনিধিঃ বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের সারদা নামে একটি অর্থ লগ্নি সংস্থার অর্থ কেলেঙ্কাকারির ঘটনার নাম জড়িয়েছে।তিনি তৃণমূল কগ্রসের রাজ্য সভার সদস্যও। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) বিষটির নিয়ে আলাদা আলাদা ভাবে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করতে বলা হিয়েছিল। কিন্তু তিনি আসেননি। তাঁর হয়ে তাঁর দেখা করলেন মিঠুন চক্রবর্তীর আইনজীবী৷ সারদা কেলেঙ্কারির ঘটনায় ইডি-র তরফে আজই মিঠুনকে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়৷ কিন্তু, তৃণমূলের রাজ্যসভার সাংসদের আইনজীবীরা জানিয়েছেন, আপাতত শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারবেন না৷ একমাস পর তদন্তকারীরা যে সময় দেবেন, তখনই তিনি আসবেন৷ আজ প্রায় দেড় ঘণ্টা ধরে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেন মিঠুনের আইনজীবীরা৷
এই কেলেঙ্কারিতে ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। এছাড়াও ইডি জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের শাসক দলের সাংসদ অর্পিতা ঘোষকেও। এবার সারদা কেলেঙ্কারিতে উঠে এসেছে তৃণমূলের আরও এক সাংসদ মিঠুন চক্রবর্তীর নামও৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায়৷ এক সপ্তাহের মধ্যে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেয় ইডি৷ কিছুদিন আগেই সারদার বেশ কয়েকটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় ইডি৷ সূত্রে খবর, সেই অ্যাকাউন্টগুলির লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেই উঠে এসেছে মিঠুনের নাম৷ ইডি সূত্রে খবর, সারদা গোষ্ঠীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ৷ সেই টাকা তিনি কেন পেয়েছেন এবং সারদার সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল, তা জানতেই মিঠুনকে তলব করেছে ইডি৷ সারদার অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও কয়েকজন পরিচিত প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর৷
No comments:
Post a Comment