জয়দেব দাসঃ ২০১২ সালে দিল্লি গণধর্ষণকাণ্ডকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ৷ বিড়ম্বনায় পড়েছিল তত্কালীন ইউপিএ সরকার৷ এরপর ধর্ষণ রুখতে নতুন আইন তৈরি করা হয়৷ কিন্তু, তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে ধর্ষণের ঘটনা৷ উত্তরপ্রদেশ বাদায়ু থেকে মুম্বই৷ সম্প্রতি, বেঙ্গালুরুতে এক নাবালিকাকে স্কুলের মধ্যে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ এ সবের প্রতিবাদে দেশজুড়ে তোলপাড় হয়েছে৷ এই প্রেক্ষাপটে, শুক্রবার, লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় ধর্ষণকাণ্ড নিয়ে অভিভাবকদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷
পুত্র সন্তানের থেকে কন্যা সন্তান যে কোনও অংশে কম নয়, এ দিন সেই বার্তাও দিলেন প্রধানমন্ত্রী৷ তুলে ধরলেন কমনওয়েলথ গেমসে মহিলাদের সাফল্যের খতিয়ান৷ জোর দিয়েছেন কন্যাভ্রুণ হত্যা বন্ধ করার উপর৷
ধর্ষণকাণ্ডের পাশাপাশি গোষ্ঠী সংঘর্ষের প্রতিবাদেও এ দিন সরব হন নরেন্দ্র মোদি৷
উত্তরপ্রদেশে একাধিক জায়গায় গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় সম্প্রতি সংসদে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল কংগ্রেস৷।স্পিকার অনুমতি না দেওয়ায় লোকসভার ওয়েলে নেমে স্লোগান দিয়েছিলেন রাহুল গাঁধী৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে গোষ্ঠীসংঘর্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৈরি করা৷ গত শনিবার, দিল্লিতে বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে নাম না করে রাহুলকে এ নিয়ে পাল্টা আক্রমণও করেন মোদি৷ এ দিন লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়ও, গোষ্ঠী সংঘর্ষ রুখতে বার্তা দেন তিনি৷
প্রধানমন্ত্রী এ দিন ঘোষণা করেন, এক বছরের মধ্যে দেশের প্রতি স্কুলে শৌচালয় তৈরি করতে হবে৷ মেয়েদের জন্য থাকবে আলাদা শৌচালায়৷
No comments:
Post a Comment