জয়দেব দাস, কলকাতাঃ ফের এক স্বপ্নের অপমৃত্যু৷তবে, এবার ভাল চাকরি না পাওয়ার কারণে হতাশা, কিংবা নেশার কবলে পড়ে অবসাদ নয়, প্রেমিককে মনের মতো উপহার দিতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন এক তরুণী৷
বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পায়েল সাহা৷ সোমবার বাগুইআটির জগতপুরের ফ্ল্যাট থেকে এই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ রবিবার জন্মদিন ছিল বাড়ি বড় মেয়ে পায়েলের৷ মায়ের দাবি, বন্ধুদের জন্মদিনের পার্টি দেওয়ার জন্য সোমবার তাঁর কাছে ১০ হাজার টাকা চান পায়েল৷পায়েলের মৃত্যুর পর তার বন্ধু এবং সহপাঠীদের কাছ থেকে আসল ঘটনা জানতে পারে পরিবার৷ তরুণীর বাবার দাবি, পাড়ার এক যুবকের সঙ্গে পায়েলের প্রণয়ের সম্পর্ক ছিল৷ অভিযোগ, পায়েলের কাছে নিয়মিত দামী জিনিস দাবি করতেন ওই যুবক৷ না পেলেই চলত ব্ল্যাকমেল৷ প্রেমিকের জন্য ট্যাব কেনার টাকা না পেয়েই আত্মহত্যা, দাবি পরিবারের৷
অভিযোগ, পায়েলের দেহ উদ্ধারের পর তাঁর প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালায় পরিবারের সদস্যরা৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে গেলে বাগুইআটি থানার পুলিশকর্মীদের মারধরও করা হয়৷ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
No comments:
Post a Comment