Sunday, 29 January 2017

যৌন চাহিদা পূরণ না করায় ছেঁটেই দেওয়া হল চরিত্র, অভিযোগ নায়িকার

শুটিংয়ে তিনি ছিলেনতবে ছবি মুক্তি পাওয়ার পর দেখা যায় তাঁর চরিত্রের একটা বড় অংশ বাদ পড়েছেকারণ এক নামজাদা তারকার যৌন চাহিদা পূরণ করেননি তিনিবিস্ফোরক এই দাবি দক্ষিণী নায়িকা অর্চনার
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের কথা হামেশাই শোনা যায়এর আগেও বলিউডের একাধিক নায়িকা এর শিকার বলে দাবি করেছেনকাল্কি কোয়েচলিন থেকে টিস্কা চোপড়া- তালিকায় রয়েছেন অনেকেইকাল্কির দাবি, "অবশ্যই ফিল্ম ইন্ড্রাট্রিতে এটা রয়েছে! আমাকেও এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিলতবে আমি কখনও ওই ফাঁদে পা দেয়নিপরিস্থিতি যখনই অস্বস্তিকর মনে হয়েছে, তখনই ওখান থেকে সরে পড়েছি।" কাল্কির থেকেও খোলামেলা মন্তব্য টিস্কার
তিনি বলেন, "এটা একেবারেই লেনদেনের প্রশ্নচাহিদা অনুযায়ী অভিনেত্রীদের সংখ্যা কমফলে ডিরেক্টর-অ্যাক্টররা অভিনয়ের সুযোগের বদলে উঠতি নায়িকাদের কাছ থেকে কিছুটা বেশিই আশা করে বসেনআমি তো কখনও শুনিনি এখানে কেউ কাউকে ধর্ষণ করেছে!"

কাস্টিং কাউচের ছায়া যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ঘোরতর সত্যি তা অর্চনার কথাতে আরও একবার সামনে এললেনদেনের এই বাস্তব শোনা গিয়েছিল দক্ষিণী পরিচালক সুরজের মুখেওগত মাসেই তাঁর মন্তব্যে ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়াতিনি বলেন, " ফিল্মের নায়কের মারপিট দেখতে দর্শক আসেন নাতাঁরা আসেন নায়িকার গ্ল্যামার দেখাতেআর পরিচালক হিসেবে আমি কখনও চাইব না নায়িকা শাড়ি পরুকবরং তাঁকে ছোট পোশাক পরাব।"



এ বারও সেই কড়া বাস্তব উঠে এল অর্চনার কথায়না! সেই নামজাদা তারকার নাম প্রকাশ্যে বলেননি নায়িকাএমনকী, কোন ছবিতে তাঁর সঙ্গে এ ঘটনা ঘটেছে, বলেননি তা-ওতবে গোটা পরিস্থিতি খুব বুদ্ধি করে সামলেছিলেন বলে দাবি তাঁর
সম্প্রতি এক সাক্ষাত্কারে অর্চনা বলেছেন, ''গোটা ব্যাপারটা আমার খুব মজার লেগেছিলএত বড় এক জন তারকা আমাকে এমন একটা প্রস্তাব দিয়েছিলতার পর সেটাতে রাজি না হওয়ায় ছবি রিলিজ হওয়ার পর দেখলাম আমার চরিত্রের বেশির ভাগটাই বাদ দেওয়া হয়েছে।''
তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ছবিতে পরিচিত মুখ অর্চনাতাঁর এই বক্তব্যের পর শোরগোল শুরু হয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেসকলেই জানতে চান, কোন তারকা অর্চনাকে এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন


No comments:

Post a Comment