কলকাতায় এসে পরিচালক বিক্রম ভট্ট বলেছেন যে পাওলি নাকি শুধু বাংলা ছবি নিয়েই ব্যস্ত। তাঁর ছবির জন্য সময় হয় না। কিন্তু আসল কারণটা কী? এবেলা ওয়েবসাইটকে জানালেন পাওলি।
২০১২ সালে বিক্রম ভট্টের 'হেট স্টোরি' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী পাওলি দাম। তার পরের বছরেই বিক্রমের প্রযোজনায় অভিনয় করেছিলেন 'অঙ্কুর অরোরা মার্ডার কেস' ছবিতে। কিন্তু তার পরে বিক্রম ভট্টের আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন বিক্রম ভট্ট। এবেলা সংবাদপত্রকে বিক্রম একটি প্রশ্নের উত্তরে বলেন যে পাওলি বাংলা ছবি নিয়ে অত্যন্ত ব্যস্ত বলে তাঁকে নিয়ে আর কোনও ছবি করেননি তিনি।
এই প্রসঙ্গে এবেলা ওয়েবসাইটকে পাওলি যা বললেন, ''বিক্রম আমাকে একটা ওয়েব সিরিজের কথা বলেছিল কিন্তু তখন আমার ডেট ক্ল্যাশ করছিল অন্য প্রজেক্টের সঙ্গে।
ইন ফ্যাক্ট 'অঙ্কুর অরোরা' করার সময় আমি অরিন্দম শীলের প্রথম ছবিটা করতে পারিনি। আসলে মুম্বইতে কাজটা করে আসার পরে এখানে কলকাতায় পর পর অনেকগুলো ছবি করেছি, সেই 'নাটকের মতো' থেকে শুরু করে 'দেবী', 'ব্ল্যাক কফি', 'টেক কেয়ার', 'অরণি তখন'... এখানে ব্যস্ততা, কমিটমেন্ট তো ছিল অবশ্যই। আর সেরকম ইন্টারেস্টিং কোনও ছবির অফার যদি পেতাম আমি, অবশ্যই
No comments:
Post a Comment