Tuesday, 31 January 2017

ম্যাডাম রোজভ্যালিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, টাকা পাচারে জড়িত নাকি ইডির অফিসারই?

রোজভ্যালির কালো টাকা পাচারে সাহায্য করছেন খোদ ইডির অফিসার? এমন অভিযোগই জোরাল ভাবে সামনে আসছেED অফিসার মনোজ কুমারগৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে আটঘাঁট ভেঙে তিনি টাকা পাচার করেন বলে অভিযোগ। 
CCTV ফুটেজকলকাতা বিমানবন্দরের ছবিদিল্লি যাচ্ছেন ED অফিসার মনোজ কুমারসঙ্গে কে? দিল্লির হোটেলে চেক ইনদেখা হয়ে গেল এক পরিচিতের সঙ্গেকার সঙ্গে হোটেলে উঠছেন ED অফিসার? উত্তরের খোঁজ পেতে হলে পিছিয়ে যেতে হবে একমাস। 
২০১৬ সালের ১৫ ডিসেম্বর, ১ কোটি ৪২ লক্ষ টাকার বাতিল নোট সমেত ধরা পড়ে ৩ জনপ্রদীপ রায়, সঞ্জীব ঘোষ আর অরূপ সিংধৃতদের জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্যধৃতরা জানাল তারা এক বেসরকারি সংস্থার কর্মীএই টাকার উত্‍স্য তারা জানাতে পারেনিতদন্তে বোঝা যায় সংস্থাটি ভুয়োসংস্থার অফিসে উদ্ধার হয় বেশ কিছু কম্পিউটার, ল্যাপটপ ও ফাইল।  
তথ্য ঘেঁটে জানা যায়, কোনও একজনের টাকা, বিভিন্ন ভুয়ো সংস্থার অ্যাকাউন্টে পাচার হচ্ছিল২টি ফোল্ডারের সন্ধান মেলেএকটি ফোল্ডার রোজভ্যালির নামেঅন্যটি ম্যাডাম রোজভ্যালির নামে। 
কে এই ম্যাডাম রোজভ্যালি? শুরু হয় তদন্তগোয়েন্দারা জানতে পারেন, ম্যাডাম আর কেউ ননখোদ সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুএবার শুভ্রা কুণ্ডুর গতিবিধির ওপর নজর রাখতেই নতুন ক্লুশুভ্রা কুণ্ডুর সঙ্গে বিমাবন্দরে, দিল্লির হোটেলের লবিতে দেখা যাচ্ছে ED কর্তাকেতদন্তকারীরা জানাচ্ছেন, নোট বাতিলের পর গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু প্রায় ১৫ কোটি টাকা পাচার করেনজানা গেছে, ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের সঙ্গে শুভ্রা কুণ্ডুর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠদুজনের মধ্যে একাধিক ফোনকল, হোয়াটস অ্যাপ ও SMS বিনিময়ের প্রমাণ মিলেছেএমনকি দুজনে একসঙ্গে দিল্লি বেড়াতে গিয়ে একই রুমে ওঠেনতবে কি ED অফিসার খোদ কেলেঙ্কারিতে যুক্ত?

যদিও ED কর্তার দাবি, রোজভ্যালি ও সারদা কাণ্ডের তদন্তে সক্রিয় থাকায়, ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানো হয়েছেতাঁর ব্যক্তিগত সম্পর্ক তদন্তে প্রভাব ফেলেনি বলেও দাবি ED কর্তার


No comments:

Post a Comment