Monday, 30 January 2017

ভংসালীকে জুতো মারলে মিলবে পুরস্কার, ঘোষণা বিজেপি নেতার!

ফের অসহিষ্ণুতার আঁচএ বার তা বাড়ল আরও এক ধাপ
'পদ্মাবতী' ছবিতে ইতিহাস বিকৃত করার জন্য পরিচালক সঞ্জয় লীলা ভংসালীকে জুতে দিয়ে মারলে এ বার মিলবে ১০ হাজার টাকা পুরস্কার! সোমবার এই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা অখিলেশ খাণ্ডেলওয়ালমধ্যপ্রদেশ হোসাঙ্গাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অখিলেশের দাবি, ''ভংসালীর মতো মানুষরা আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেসাধারণ মানুষের কাছে আমাদের দারিদ্রকে বেশি করে তুলে ধরেআমরা আর চুপ করে থাকব নাবরং এর প্রতিবাদ করাটা কর্তব্য বলে মনে করি।'' এই হামলার পরে রাজস্থানের বিজেপি সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই

কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু জানিয়েছিলেন, হামলা বা শুটিং বন্ধ করে দেওয়ার এই ঘটনা খুবই আপত্তিকর

গত ২৭ জানুয়ারি জয়পুরে 'পদ্মাবতী' ছবির সেটে তাণ্ডব চালায় 'রাজপুত করণী সেনা'চড়-থাপ্পড় মারা হয় পরিচালক সঞ্জয় লীলা ভংসালীকেসেটের যন্ত্রপাতিও ভাঙচুর করে তারাএর তীব্র প্রতিবাদ করে ভংসালীর পাশে থাকারই বার্তা দিয়েছে গোটা বলিউ়ডস্তম্ভিত 'পদ্মাবতী' দীপিকা পাড়ুকোন বলেছেন, ''এই ছবিতে কোথাও ইতিহাসকে বিকৃত করা হয়নি।'' তাজ্জব এই ছবির 'আলাউদ্দিন খিলজি' রণবীর সিংহ ও 'রাজা রতন সিংহ' শাহিদ কপূররণবীরের বক্তব্য, ''কারও
করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিংহ কালভি বলেন, ''আমি কোনও রকম হিংসাকে সমর্থন করি নাকরণী সেনা গিয়েছিল ছবির বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে এবং ভংসালীর সঙ্গে কথা বলতেকিন্তু পরিচালক কথা বলতে চাননিএর পরেই তাঁর রক্ষীরা শূন্যে গুলি ছোড়েআর তাতেই বিপত্তি।'' তাদের দাবি, আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচাতে জহর ব্রত করেছিলেন রানি পদ্মিনীকিন্তু ছবিতে দু'জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হয়েছে
এর আগে চিতোরের রানি পদ্মিনীর জীবন অবলম্বনেই 'পদ্মাবতী' নাটকের নির্দেশনা করেছেন ভংশালীপ্যারিসে তা ভাল সাড়া পেয়েছিলএকই চরিত্র নিয়ে ছবি তৈরি করতে গিয়ে জট পাকাল জয়পুরেএই অসহিষ্ণুতা অবশ্য প্রথম নয়অতীতে জোধা-আকবর ছবির শ্যুটিংয়ের সময়েও একই অভিযোগ তুলে গণ্ডগোল পাকিয়েছিল তথাকথিত জাতীয়তাবাদী এই রাজপুত সংগঠনটি



No comments:

Post a Comment