Sunday, 29 January 2017

বলিউডে পক্ষপাতিত্ব রয়েছে, সরাসরি বললেন এই নায়িকা

বলিউডের বহু শিল্পীই পক্ষপাতিত্বের অভিযোগে সরব হনএ বার সেই তালিকায় যোগ হল আরও একটা নামতিনি হুমা কুরেশিতাঁর মতে, শুধু পরিশ্রম নয়, বরং কত বেশি পরিচিত মানুষ ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেটাই নাকি কাজ পাওয়ার মাপকাঠি
সম্প্রতি এক সাক্ষাত্কারে হুমা বলেছেন, ''বলিউডের মানুষজন পরিশ্রমীকিন্তু, ভেতরে নিজের চেনাজানা লোকজন থাকাটাও কাজ পাওয়ার অন্যতম শর্তইন্ডাস্ট্রিতে আমার বন্ধুদের অনেক পরিচিত রয়েছেকিন্তু, আমি এখনও এমন কাউকে চিনি না।'' নায়িকা জানিয়েছেন, এমন কেউ নেই যাঁর সঙ্গে বসে নিজের কেরিয়ার নিয়ে পরিকল্পনা করতে পারেন তিনিহুমার দাবি, কোনও অভিজ্ঞ মানুষ তাঁর পাশে সাহায্যের জন্য থাকলে খুব ভাল হত

২০১২-এ 'গ্যাংস অফ ওয়াসেপুর' দিয়ে বলিউডে নজর কাড়েন হুমাসে সময় বিভিন্ন মহলে তাঁর অভিনয় প্রশংসিত হয়। 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ তাঁর অভিনয় দেখে অনেকে তো একেবারে হতবাকঅবাক হয়ে হুমাকে প্রশ্নও করেছেন, 'ও, তুমি ইংরেজি জানো!' কিন্তু, তার পর থেকে নাকি তাঁর কাছে একই ধরনের ছবির অফার আসতে থাকেফলে এক জন পরামর্শদাতার অভাব বোধ করেন হুমা
হুমার আগামী ছবি 'জলি এলএলবি-টু'সঙ্গী অক্ষয় কুমারসব কিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি


No comments:

Post a Comment