Wednesday, 25 January 2017

'সেক্সিস্ট' মন্তব্যে প্রিয়াঙ্কার 'রাজনৈতিক' প্রতিক্রিয়া


দিলেন প্রিয়াঙ্কাবিজেপি নেতা তথা উত্তরপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি বিনয় কাটিহারের করা 'সেক্সিস্ট' মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, "তিনি ভারতীয় সমাজে নারীদের প্রতি বিজেপির যা মনোভাব তাই ব্যাক্ত করেছেন।" প্রিয়াঙ্কার এই প্রতিক্রিয়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরাকারণ হিসাবে অনেকেই মনে করছেন, আজ কাটিহারকে জবাব দিতে গিয়ে কার্যত তিনি যেভাবে দল বিজেপিকেও যুক্ত করে নিয়েছেন এবং তারপর কার্যত একহাত নিয়েছেন, সেটা তাঁর প্রত্যক্ষ রাজনীতিতে পদার্পণের চিহ্ন

উল্লেখ্য, আজ সকালের দিকে সংবাদ সংস্থা এএনআই-কে কাটিহার বলেছেন যে, কংগ্রেসের স্টার প্রচারক হিসাবে যার নাম করা হচ্ছে তিনি ততটাও সুন্দরী নন যতটা বলা হচ্ছেতাঁর কথায়, "বিজেপির কাছে প্রিয়াঙ্কার চেয়েও সুন্দরী মুখ রয়েছে"কিন্তু তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও কাটিহার দুঃখ প্রকাশ করতে চাননি

প্রসঙ্গত, এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশের সমাজবাজী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট নির্মানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রিয়াঙ্কা, এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলেএকদিন নিজে কখনই সক্রিয় রাজনীতিতে অংশ নেননি প্রিয়াঙ্কাভোটের আগে তাঁকে দেখা যেত কেবল মা ও দাদার নির্বাচনী কেন্দ্র তথা রায়বেরিলি ও আমেঠিতে প্রচার করতেতবে এবারের উত্তর প্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কা 'বৃহত্তর পরিসরে' দেখা যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে বলে খবর

বিনয় কাটিহারের এই মন্তব্যের সমালোচনায় মুখ খুলেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরযেওয়ালাওতাঁরও দাবি, "নারীদের প্রতি এটাই বিজেপির মনোভাবপ্রধানমন্ত্রীর এজন্য ক্ষমা চাওয়া উচিত"


No comments:

Post a Comment