
রইস আর কাবিলের লড়াই বক্স অফিসে ৷ কিন্তু দশর্কের গোটা নজরটা যেন বাহুবলির ওপরই ৷ কারণ, বাহুবলি এমন এক প্রশ্ন রেখে গিয়েছে দর্শকের মনে, যার উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নেই ! তবে বাহুবলির পরিচালক রাজা মৌলি, কিন্তু কিছুতেই ফাঁস করছে না সেই প্রশ্নের উত্তর ৷ প্রশ্নটা হল, কাটাপ্পা কেন মারল বাহুবলিকে?
এই প্রশ্নের উত্তপ খুঁজতে খুঁজতেই বাহুবলি ২ নিয়ে একের পর এক খবর সামনে আসছে ৷ কখনও ছবির টিজার ৷ তো কখনও পোস্টার ৷ তবে এবার সামনে এল বাহুবলি ২-এর নতুন পোস্টার ৷
পোস্টারে দেখা গেল প্রভাস ও অনুষ্কা শেট্টিকে ৷ বাহুবলি ২-তে দেখানো হবে অমরেন্দ্র বাহুবলির গল্প ৷ আর ফাঁস হবে কাটাপ্পা কেন মারল বাহুবলিকে !
No comments:
Post a Comment