কলকাতা: পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষনেতা রঞ্জিত পাল। রঞ্জিতের স্ত্রী ঝর্না গিরি ওরফে অনিতাও আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর রঞ্জিত বলেন, সহিংস পথে জনগণের সমস্যার সমাধান করা সম্ভব নয়। রাজ্য সরকার সমস্যার সমাধন করেছে।তাই মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত।
এর আগে রঞ্জিত ওরফে তড়িৎ দলমা-অযোধ্যায় সংগঠনের দায়িত্বে ছিলেন। মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য রঞ্জিত বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে এরিয়া কম্যান্ডার ছিলেন। ২০০৩ সালের পর থেকে সমস্ত মাওবাদী হানায় রঞ্জিতের নাম উঠে আসে। ঝালদা গণহত্যার মতো একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে রঞ্জিতের বিরুদ্ধে। ২০১০-এর পরে ঝাড়খণ্ডে পালিয়ে যান রঞ্জিত। শেষপর্যন্ত স্ত্রীকে নিয়ে কলকাতা পুলিশের এসটিএফের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত।

No comments:
Post a Comment