আজকের কর্মব্যস্ত জীবনে আমাদের হাতে একেবারেই সময় নেইনিজেদের দিকে নজর দেওয়ার। দিনে ১২ ঘণ্টা কাজ করছেন? আর তাতেই ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন? প্রভাব পড়ছে ব্যক্তিগত জীবন এবং কেরিয়ারেও? তাহলে জেনে নিন এই উপায়গুলো, যাতে দিনে ১২ ঘণ্টা কাজ করলেও আপনি সুস্থ থাকবেন। কোনও প্রভাব পড়বে না ব্যক্তিগত জীবন কিংবা কেরিয়ারে।
১) সারাদিনের রুটিনে কিছুটা সময় রাখুন হাঁটার জন্য। কোনও অজুহাত দেবেন না যে, আমার হাতে সময় নেই শরীরচর্চা করার। যখন ফোনে কথা বলছেন, তখন হাঁটুন। গাড়ি কিছুটা দুরে পার্ক করুন। আর সেখান থেকে অফিস পর্যন্ত হেঁটে আসুন। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। এক স্টপেজ আগে বাস থেকে নেমে যান। আর সেখান থেকে অফিস কিংবা বাড়ি পর্যন্ত হেঁটে আসুন।
২) শরীরের কিছুটা সূর্যের আলো পড়তে দিন। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। যার থেকে আমরা প্রচুর পরিমানে এনার্জি পাই। তাই সময় পেলেই শরীরের খোলা অংশে সূর্যের আলো পড়তে দিন। সারাদিন সতেজ থাকবেন।

No comments:
Post a Comment