Tuesday, 24 January 2017

ভক্তদের হুড়োহুড়িতে মৃত্যু, শোক প্রকাশ শাহরুখের

ফিল্মের প্রচারের জন্য ট্রেনযাত্রা যে এতটা মর্মান্তিক হয়ে উঠবে তা ভাবতেও পারছেন না শাহরুখ খানগত সোমবার ভডোদরা স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করলেন শাহরুখঅভিযোগ, শাহরুখ ভক্তদের ভিড়ের চাপেই মৃত্যু হয় ৪৫ বছরের ফারহিদ খান পাঠান নামে এক ব্যক্তিরএই ঘটনায় শাহরুখের সমালোচনায় মুখর হয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়পাশাপাশি, এতে রেলের গাফিলতির তত্ত্বও উঠে আসছেইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু


ফারহিদের মৃত্যুর খবর জানার পর শাহরুখ এ দিন বলেন, "এটা সত্যিই খুব দুঃখজনক ঘটনাওঁর পরিবারকে সমবেদনা জানাই।" ৫১ বছরের অভিনেতা আরও বলেন, "গোটা সফরে সকলেই বেশ আনন্দেই ছিলেন
তবে এখন আমাদের খুব খারাপ লাগছে।" তবে তাতেও সমালোচনার হাত থেকে রেহাই পাননি শাহরুখশাহরুখের সমালোচনা করতে গিয়ে

গত কাল 'রইস'-এর প্রচারে যান শাহরুখ-সহ ফিল্মের পরিচালক রাহুল ঢোলাকিয়া ও প্রযোজক রীতেশ সিধওয়ানি। 'রইস রেলযাত্রা' নামে ওই প্রচারে অগস্ত ক্রান্তি এক্সপ্রেসে চড়ে মুম্বই থেকে দিল্লিতে শাহরুখ যানপ্রচারের অঙ্গ হিসেবেই সকাল সাড়ে ১০টা নাগাদ গুজরাতের ভডোদরা স্টেশনে নামেন তিনিতাঁকে দেখতে স্টেশনে ভিড়ের ঢল নামেস্ত্রী-মেয়েকে নিয়ে সে সময় ওই স্টেশনে এক আত্মীয়কে আনতে গিয়েছিলেন ফারহিদ খান পাঠানওশাহরুখ ভক্তদের ভিড়ের মাঝে আটকে পড়েন তিনিপ্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শাহরুখ ভক্তদের সামলাতে লাঠিচার্জ শুরু করে পুলিশআতঙ্কিত হয়ে অনেকেই ছোটাছুটি শুরু করেনতাতেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেঅভিযোগ, ভিড়ের চাপ সহ্য না করতে পেরেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ফারহিদরেল পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, ফিল্ম প্রচারের জন্য আগে থেকেই অনুমতি নিয়েছিলেন শাহরুখরাতবে অপরিসর স্টেশনে যে এতটা ভিড় হবে তা বোধহয় আন্দাজ করতে পারেননি কেউই


No comments:

Post a Comment