Saturday, 28 January 2017

ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা

আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন৷ ‘লজ্জা’ ও ‘ফেরা’র লেখিকা শনিবার একের পর এক টুইট করে আক্রমণ করেন ট্রাম্পকে৷ ট্রাম্পও তাঁর পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ ‘নির্বাসিত’-র লেখিকার৷

এদিন একটি টুইট করে তসলিমা বলেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না৷ খুব বেশি হলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন৷ এতে  আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে৷’


No comments:

Post a Comment