Saturday, 28 January 2017

সম্পর্ক হোক বা ট্রাম্প- খোলামেলা সাক্ষাত্কারে আলিয়া

সারাক্ষণ বকবক করাই নাকি তাঁর স্বভাবতবে তা একেবারেই ঘনিষ্ঠ বৃত্তেকিন্তু এ বার ক্যামেরার সামনেও চুটিয়ে বকবক করলেনতিনি আলিয়া ভট্টডোনাল্ড ট্রাম্প হোক বা তাঁর বয়ফ্রেন্ড সাম্প্রতিক এক সাক্ষাত্কারে উঠে এল বিভিন্ন প্রসঙ্গ
জানেন আলিয়া নাকি চুরিও করেছেন! নায়িকা নিজেই শেয়ার করেছেন, একবার নাকি ছবির সেট থেকে বালিশ চুরি করে ঘুমোতে চলে গিয়েছিলেন তিনি
সিদ্বার্থ মলহোত্রর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলিউডি গুঞ্জন দীর্ঘ দিনেরসে সব নিয়ে মুখ খোলেননি বটে, তবে ১৮-৫০ যে কোনও বয়সের পুরুষই নাকি তাঁর বয়ফ্রেন্ড হতে পারেনশর্ত একটাইকী সেটা? শুধু তাঁকে বয়ফ্রেন্ডের ফোন চেক করতে দিতে হবেআলিয়া বললেন, ''আমি প্রথমেই চেক করে নেব ফোনটা আনলক আছে কিনা।''
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কী প্রতিক্রিয়া আলিয়ার?
নায়িকার কথায়, ''আমি একটা দেওয়াল তৈরি করে নেবযাতে কোনও দিন ট্রাম্পের সঙ্গে কথা না বলতে হয়।''


No comments:

Post a Comment